-
আয়নায় অভিশপ্ত এক মুখ
নিজের প্রতিবিম্ব
না মনের অসুখ
মন অতিথির মতোই
ঘুরেফিরে বারেবারে
হৃদয়ের রিক্ত পথেই
ঘুরপাক খাচ্ছে ঘোরে
নেশা -হীন দিশাহীন
বোধের জগৎ জুড়ে
চলছে উতালপাতাল
পুরনো নতুন সুরে
সে এক অসীম খেলা
দিকভ্রান্ত পথচলা
অহর্নিশ ভাঙা-গড়া
রূপ-প্রতিরূপের ধারা
অব্যাহত ঢেউ উঠে
ফাগুনে আগুন জ্বালা
জন্মান্তরে পথঘাটে
আজন্ম ভেঙেছে মেলা
সাগর-নদীতে নামি
নদী অববাহিকায়
হারিয়ে সমুদ্র সফেন
খুঁজি বালুকাবেলায়
উত্তাল হাওয়ায় টানে
বাহিরের দুনিয়ায়
সংসারে বিশ্ব দেখি
আমি নাই সেথায়
উদ্ভূত অদ্ভুত আলোআঁধারি
“আরশি আয়না আমার
কুহেলি – প্রহরী ”1 Comment
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com


চমৎকার