Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রেম আর সহস্র রজনীর গল্প

    প্রতিটি শীতের রাতের মতোই আর একটি রাত, আর তা চোখে খেলা করে।
    সহস্রাব্দের স্মৃতিতে ম্লান জাতিস্মর।
    ওই সব তারের জালে আটকে থাকা ছেলেবেলা,
    প্রেম- বিরহ- দুঃখ- দুঃখ নিরবধি।
    বিছানার চাদরে আটকে থাকা আসমানি আলোর আকাশ।
    আর ব্যবিলন।
    ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতোই বিস্তৃত তার শয়ন কক্ষ-
    বারান্দার বাইরে পদ্মের মতো ফুটে থাকে নীলচে লেকের ইউফ্রেতিস।
    তার বিষণ্ণ রাত কেটে যায় স্মৃতিতে, স্মরণে।
    আলোর মতো একাকীত্বের অন্ধকারে গান।
    আনুবিসের পাতাল পুরিতে সে এক একাকী ইকো-
    স্বর্গীয় আলোয় উদ্ভাসিত ওই সন্ধ্যার নদীর মতো তার দীর্ঘ দেহের বক্রতা।
    আর সময়ের কাঁটায় সহস্র রজনীর
    সিন্ধু সারস- উড়ে যায়- উড়ে যায়- বহুদুর,
    ঠোঁটে নিয়ে,
    প্রেম- বিরহ- দুঃখ- দুঃখ নিরবধি।

    2
    4 Comments
Skip to toolbar