Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 4 months ago

    **ফাগুনের ভালোবাসা **
    _ জান্নাতুল ফেরদৌসী
    ===================

    বসন্ত এলো, হাওয়া বয়,
    গাছে গাছে ফুলের বই।
    পাখিরা সব নাচতে থাকে,
    হাসে রোদ্দুর চকচকে।

    গোলাপ রাঙা, কুসুম হাসে,
    মৌমাছিরা গুঞ্জন ভাসে।
    হলুদ শাড়ি, রঙিন দিন,
    বসন্তে যে মিষ্টির ছিন!

    ফাগুন এলেই পাখি বলে,
    “নাচবো আমি ডালে ডালে!”
    কোকিল ডাকে, “কুহু কুহু!”
    প্রজাপতি “উড়বো বহু!”

    তারপর এলো প্রেমের ক্ষণ,
    ভালোবাসার আলো মন।
    ভ্যালেন্টাইনে খুশির হাট,
    চকলেট নিয়ে দেখি মাত।

    বাবা বলে, “ভালোবাসো!”
    মা বলে, “মিষ্টি হাসো!”
    ভাই-বোন সব একসাথে,
    বন্ধুত্বের রঙিন পথে।

    পহেলা ফাল্গুন, প্রেমের দিন,
    হাসির দেশে রইলো ঋণ।
    ফুল, প্রজাপতি, পাখির গান,
    ভালোবাসা রইলো প্রাণ!

    ফাগুন এলো রঙিন ডালে,
    তোমার চোখে আগুন জ্বালে।
    দোলায় দখিন বাতাস ছুঁয়ে,
    গানে গানে স্বপন বুনে।

    পলাশ বলে, “এসো কাছে,
    হৃদয় পুড়ে রঙের মাঝে!”
    শিমুল ডাকে নরম সুরে,
    “ভালোবাসো মনের তোরে?”

    তোমার ছোঁয়ায় কাঁপন জাগে,
    ফাল্গুন রাতে ফুলের বাগে।
    স্মৃতির বাঁকে গন্ধ মাখা,
    তোমার কথার রঙিন রেখা।

    বকুল ফোটে, কোকিল ডাকে,
    ভালোবাসার পঙ্‌ক্তি বাঁকে।
    তোমার স্পর্শ রঙিন শিখায়,
    মন ভাসে ঐ জোৎস্না-নদায়।

    ফাগুন রাতে আগুন দহনে,
    তোমার ছোঁয়ায় প্রাণ উড়নে।
    ফুলের মধু, হাসির ধ্বনি,
    ভালোবাসার জাগরণী।

    তুমি আমার ফাগুন সাথী,
    হৃদয়জুড়ে সুরের ব্যথী।
    রঙিন চোখে স্বপ্ন বুনে,
    ভালোবাসার আগুন ছুঁয়ে।

    ফাগুন আসে, ফাগুন যায়,
    তোমার মায়া রয়েই রয়।
    হৃদয় জুড়ে আগুন জ্বালে,
    তুমি আছো রঙের খেয়ালে।

    [★১৪.০২.২০২৫
    ★০১.১১.১৪৩১]

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar