Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 3 months ago

    ডাবওয়ালা মামা

    রিনির কী এক অসুখ! খালি কান্না পায়। আর কাদতে বসলে দুই তিন ঘন্টায় তার কান্না থামে না। তখন তার দুই চোখ বেয়ে শুধু পানি পরে। শুধু বাবাকে দেখলে রিনির কান্না থামে। বাবা তার জন্য এতো বিশেষ আনন্দ নিয়ে আসে যে রিনি আর কাদতে পারে না। বাবাকে খুব ভালোবাসে রিনি।

    সকালটা ভালোই যাচ্ছিল। সবে রুটি পরোটা খেয়ে পড়তে বসেছে রিনি। তখনই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো উধাও। অনেক সাধ করে চন্দ্রমল্লিকা গাছটি লাগিয়ে ছিল রিনি। অনেক দিন ধরে গাছে সকাল বিকাল পানি দিয়েছে। আর যেই সেই গাছে ফুল ধরলো কে যেন সেই ফুলগুলো ছিড়ে নিয়ে গেছে। রিনির কান্না দেখে মা জানালো ফুলগুলো বড় আপা নিয়ে গেছে। বড় আপার মেয়ে রিমার স্কুলে কী একটা ফাংশন হবে সেজন্য তার ফুল লাগবে। টানা দুই ঘন্টা কাদলো রিনি।

    পরের দিন আরেক সমস্যা দেখা গেল। রিনি সবে স্কুল থেকে এসেছে আর মেজ আপা শুরু করলো-“ঘটনাতো ঘটে গেছে!” ঘটনা কী? একটু পরে রিনি জানলো বাবা তাদের জন্য ঈদের জামা নিয়ে এসেছে কিন্তু রিনির জামাটা অনেক ছোট। রিনি কাদতে শুরু করলো। রিনির কান্না দেখে বাবা তাকে দোকানে নিয়ে গিয়ে তার জামাটা বদলে নিয়ে আসলো।

    এভাবে রিনির জীবনে কান্নাকাটি চলতেই থাকলো। কিন্তু হঠাৎই একদিন রিনি স্কুল থেকে বের হয়ে দেখে এক মামা ভ্যানভর্তি ডাব নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে আর পিছনে অনেকগুলো ডাব নিয়ে পা ঝুলিয়ে বসে মামা হাসতে হাসতে ধীরে ধীরে চলে যাচ্ছে দূর থেকে দূরে। সেই মামার হাসি মাখা মুখ রিনি কখনো ভুলতে পারলো না। এরপর যখনই তার কান্না আসতো রিনি ডাব ওয়ালা মামার কথা মনে করে হেসে ফেলতো। না হাসলেই জীবনে লস-এতদিনে রিনি বুঝতে পেরেছে।

    5
    2 Comments

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar