-
আবারো কবিতা
কবিতা, তুমি ছলনার প্রেম থেকে বের হয়ে এসো।
তুমি আর গাঢ় নৈঃশব্দে জমে থাকা
আর্তনাদের গান গাইতে গাইতে ক্লান্ত হয়ো না।
তুমি পলাতক কৈশোরের স্বপ্নময় আশায় আলোড়িত করো না।কবিতা, তুমি মৃত্যুর প্রবল কুয়াশায় আলো জ্বালো।
তুমি প্রিয়তমার বাহুডোর থেকে বেরিয়ে এসো।
তুমি নাগরিক রাস্তায় নেমে আসা রোদে একলা পুড়ো না।কবিতা, তুমি শোকে কাতর পঙক্তিমালা রচনায় ব্যস্ত হয়ো না।
তুমি নাক্ষত্রিক সন্ধ্যায় বিগত উজ্জ্বল দিনের স্মৃতিচারণে মগ্ন হয়ো না।
তুমি মিথ্যে মায়াজাল কাটিয়ে সব ছেড়ে চলে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করো না।কবিতা, তুমি তোমার বিপন্ন বিস্ময়ে পদদলিত, জীর্ণ, আহত মানবের কথা বলো।
তুমি তোমার মুগ্ধ ছন্দে পুড়ে পুড়ে খাঁক দীর্ঘ মানবীর কথা বলো।
তুমি তোমার আগুয়ান কণ্ঠে রাস্তায় পরে থাকা দৈব শিশুদের স্তুপাকৃত
লাশের কথা বলো।
কবিতা, তুমি নিপীড়িত মানুষের কথা বলো।নয়তো এই উন্মত্ত পৃথিবীর প্রতিটি প্রান্তে দাউ দাউ লেলিহান অগ্নিশিখায় পোড়াব তোমায়।
1 Comment
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


কবিতা ফিরে আসুক স্বমহিমায়, কাব্যময়তায়। সেখানে নিপীড়িত মানুষের কথা যেমন থাকবে, তেমনি প্রেম-বিরহ, তারুণ্য, কিশোরবেলা, প্রকৃতি সব থাকুক। শুধু কবিতারা ফিরে আসুক মত প্রকাশের স্বাধীনতা হয়ে।