-
কবিতা: ফাস্ট ফুডের জাদু!
রচনায়: জান্নাতুল ফেরদৌসী
🍔================================🍕বিল্টু বলে, “খেতে চাই
বার্গার, পিজ্জা, চিকেন ফ্রাই!
হটডগ, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই,
খাবো আমি, আবার খাই!”মা বলে, “ওসব খাবার
শরীরের জন্য একদম ভার!
তেল-মসলার অতিরিক্ত ঝাল,
করবে তোমার পেটের জ্বাল!”বিল্টু বলে, “আহা মা!
ফাস্ট ফুড খেতে লাগে না মজা?
সবাই খায়, আমিও খাব,
রোজ রোজ না, মাঝে মাঝে পাব!”মা বলে, “শুনো কথা,
স্বাস্থ্য ভালো রাখার ব্যথা!
ফাস্ট ফুড খেলে রোগ হবে,
পেটের ভেতর কষ্ট রবে!”“চিকেন ফ্রাইতে তেলটা বেশি,
পেটের ভেতর গরম গরম জ্বলে দিসি!
কেক-পেস্ট্রিতে চিনি থাকে,
ডায়াবেটিস আসবে ডেকে!”“বার্গারে থাকে পনির চর্বি,
খেলে তোমার শরীর মোটা হবে তরতরি!
পিজ্জার সসটা অনেক কৃত্রিম,
দেখো তো মা, আমি কি নড়িম!”বিল্টু ভাবে, “আহা রে!
কত রোগের ভয় যে বাড়ে!
তবে কি আর খাবো না?
ফাস্ট ফুডকে ত্যাগ দেবো না?”মা বলে, “নিয়ম মতো খেতে হবে,
স্বাস্থ্য রক্ষা আগে তবে!
ফাস্ট ফুড হোক খুবই কম,
তাজা ফল-মূল খাও দূর হবে যম!”“সবজি, দুধ, ডিম আর মাছ,
দেহটাকে করবে কাছাকাছ!
হাড় মজবুত, দাঁত থাকবে ভালো,
শক্তি পাবে কর্মে মিলবে আলো!”বিল্টু এখন বুঝতে পারে,
খাবারের বুদ্ধি খেতে শিখতে হবে!
ফাস্ট ফুড হোক মাঝে মাঝে,
সুস্থ জীবন রবে পাশে!(২৭.০২.২০২৫)
2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ-সবল ভাবে বেড়ে উঠুক।