Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আলো আঁধারে

    খুন হই প্রতি দিন এসব আলো আঁধারে,
    আড়ালে অথবা প্রকাশ্যে।
    যখন চারি দিকে অন্ধকার ঘনিয়ে আসে।
    আমি তোমার গালে ঠোঁট ছুইয়ে,
    তোমার গর্বিত বুকের নেকলেসটা নিজের দিকে এক আঙুলে টেনে নিয়ে,
    বাই হানি, বলে ছুটে যাই এই মৃত নেক্রোপলিসে।
    হেঁটে যাই ওই গলি পথের নগরীতে।
    পাশের ডাস্টবিনে সিগ্রেট ছুঁড়ে ফেলে,
    ঠোঁটের আড়ালে দাঁতের চাপে ভাঙা পেনসিলে,
    গত কালের কাগজ দলা পাকিয়ে আগুন জ্বালি এই শীতের রাতে।
    গত দুই শতাব্দীর মতো পুনরাবৃত্তেই ও আটকে গেছে,
    যে ইতিহাস শুধুই তর্কের তামাশা।
    তার চেয়ে শীতের রাতে ডাস্টবিনে জ্বালাময়ী আগুনে প্রকৃত সাম্য,
    যা ধরা দেয় এই ক্ষুধার্ত তরুণ, কিশোর, কিশোরী, পথ শিশুদের হাতে ওম হয়ে।
    আমরা অপেক্ষায় আছি সেই পতিত দেবীর অপেক্ষায়,
    যার ছায়ায় জেগে ওঠে প্রাচীন মরূদ্যান, রেইন ফরেস্টের সবুজ সুন্দর,
    আর ইউফ্রেটিসের সহস্রাব্দের প্লাবন।
    আমাদের এই প্রতীক্ষার শেষ হবে,
    আগামী কৃষ্ণপক্ষে।
    এভাবেই আমরা এলোমেলো বাজারী কথায়, কবিতায়, তর্কে তার প্রতীক্ষায় জেগে থাকি,
    প্রতিটি কৃষ্ণ পক্ষে আর ঘুণে খাওয়া চাঁদের আলোতে,
    যা এইসব নিয়ন আলোতে ডেকে নিয়ে আসে,
    মহামারির মরীচিকা।

    3
    2 Comments
Skip to toolbar