Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জাতিস্মর স্মৃতি বুকে নিয়ে

    নাজারাথের যুবক দীর্ঘ ক্ষণ জেরুজালেমের মন্দিরের সামনে অপেক্ষা করছে। মাথার ওপরে সূর্যের দীর্ঘ ছায়া। গরমে তার কাধ পর্যন্ত নেমে আসা চুলে শিশিরের বিন্দুর মতো অশ্রু জমা হয়। পুরোহিতের কাছে তিনি এসেছেন ঈশ্বরের সরূপ জানতে। কিন্তু মন্দিরের রাবাই তার রীতি নীতি আর দল বল নিয়ে ব্যস্ত। তরুণ তাকিয়ে দেখেন, ধরে আনা হয়েছে মেষের পাল দরিদ্র মেষপালকের খোঁয়াড় থেকে। অবলা জন্তু না বুঝেই মন্দিরের নির্ধারিত শস্য ক্ষেত্রে আক্রমন করেছিলো। মন্দিরের সামনে মাটির বিশাল পাত্রে গরীবের কষ্টের রৌপ্য মুদ্রা। রাবাই তার প্রাচীন শ্লোক আবৃত্তি করে ধীর, গম্ভীর স্বরে। তা সাধারণের বোধগম্যতার থেকে অতি দূরে থাকে। সাধারনকে প্রাচীন ঐশী গ্রন্থ পড়তে দেয়া হয় না। তা এক বিশাল পাপ। এই গ্রন্থে সম্পূর্ণ অধিকার মন্দিরের পুরোহিতদের। যুবক শাদা বসন পরিহিত। তিনি অপেক্ষা করেন। অভিজাত পরিবারে জন্ম তার। যদিও তার জন্মকে ঘিরে সহস্রাব্দের সন্দেহ। তিনি রাবাই এর জন্য অপেক্ষা করেন। তাকিয়ে দেখেন কিভাবে মন্দিরের সামনে কর্য নেয়া হয়। কিভাবে গরীবের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় গুঁটি কয় রৌপ্য মুদ্রা, তারপর তুলে রাখা হয় মন্দিরের দান পাত্রে। দূরে আস্তাবলে ঠাই পায় দরিদ্র কৃষকের মেষ দল। এই অনাহারী মানুষ গুলো জন্ম থেকেই মুক, বধির। সব ঈশ্বরের ইচ্ছা বলে কষ্টকে আপন বন্ধুর মতো জড়িয়ে ধরে। যুবক ক্লান্ত মনে অপেক্ষা করে। তার বিরক্ত লাকে, বিবমিষা জাগে। কিন্তু রাবাই এর সময় নেই তার মতো এক জনের জন্য। তিনি কথা বলতে এগিয়ে যান। রাবাই হাত তুলে তাকে চুপ থাকার ইশারা দেয়। তবে কি, যে মহানুভব ঈশ্বরের কাছে থেকে কেউ খালি হাঁটে ফিরে যায় না অথচ তার পুরোহিতের কাছ থেকে তাকে রিক্ত হস্তে ফিরে যেতে হবে? এ কেমন ধর্ম। এখানে ধর্মের চেয়ে অধর্ম বেশি। এখানে ধর্মের লেবাসে লোক ঠকানোর ব্যবসা। নিপীড়ন, নির্যাতন। দরিদ্রের জন্য যে ঈশ্বর সদয় হতে পারে না তার উপাসনা করা হয় এখানে। যুবক বলে ওঠে, তোমরা ঈশ্বরের ঘরকে করেছো কলুসিত। রাবাই এর সাথে থাকা পুরহিতেরা বলে ওঠে, ইয়াশুয়া,চুপ! চুপ!। তিনি বলেন, না আজ এই মুহূর্তে তোমাদের সাথে আমার বিছেদ। জেরুজালের মন্দির থেকে বেরিয়ে শহরের উপকণ্ঠে পৌঁছালে তিনি দেখেন এক স্বৈরিণীর বিচারের আয়োজন হয়েছে। পাথরে পাথরে তাকে নিহত করা হবে। ইয়াশুয়া দেখেন এত সেই রমণী যাকে তার সমাজ করেছে কলুসিত। ঈশ্বরের রাজ্যে দেহের কলুষতা পৌঁছায় না। তিনি নত জানু নারীর সামনে দাঁড়ালেন। নারী তার তার কাছে আশ্রয় খোঁজে। ইয়াশুয়া পাথুরে মরুভুমির বুকে এঁকে দেন একটি সরল রেখা। বলেন, এই হল তোমার আর আমাদের পার্থক্যকারী সীমানা। পরম করুনাময়ের কাছেই আত্ম সমর্পণ করে পবিত্র আত্মারা, মানুষের কাছে নয়। তিনি নারীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। দূরে থাকা পাদ্রীরা তাকে অভিসম্পাত করে। হঠাৎ ভু কম্পনে চরাচর কেপে ওঠে। পাদ্রীরা হতভম্ব হয়ে যায়। তার পর তাকে জাদুকর আখ্যা দিয়ে সে স্থান ত্যাগ করে। ইয়াশুয়ার ঈশ্বর বিচ্ছেদ নয় মিলন ভালোবাসে।
    ইয়াশুয়া নিজের হৃদয়ের কথা শুনে ঈশ্বরের পথে যাত্রা করেন ম্যাগদালিনা গ্রামের মারিয়ামকে নিয়ে। ইয়াশুয়া, নাজারাথের ঈশ্বর।

    3
    2 Comments
Skip to toolbar