-
**অপবাদে বন্দি**
জান্নাতুল ফেরদৌসী
[মাগুরা জেলার আঞ্চলিক কবিতা]
===========================================তুই কই যাইবি রে?
এই গাঁয়ের মাটিত তোর ঠাঁই নাই!
আমাগো চোখের সামনে দিয়া চইলা যাবি?
তর লাজ-শরম নাই?বউ, শুনছোস? ঐডার লগে কথা কইস না,
তরেও দাগ লাগবো, মানুষ কি কইবো!
বাবারে কইস, এইডারে আমাগো উঠোনে ঢুকতে দিস না!এমুন কতা কইবা না রে মাইন্যা,
আমি কি দোষ করসি?
জন্ম লইছি দুর্বল কপালে,
তাইলে কি আমাগো সব দোষ?একদিন ভাত দিছিলি,
আজ দশডা মানুষরে কইয়া বেড়াস,
আমি তর ভাতের ঋণ শোধ দিতাম,
কিন্তু তুই চাইছস আমার ইজ্জত!তুই ডাকলি ভাই বইলা,
আমি আশ দিছিলাম,
অভাগা কপাল, তোর চোখে আমি দাগি?ঐ যে খোঁজ নিতে আইসলো হাশেম চাচা,
খালি শোনার কতা শুনে আইসছে!
গাঁয়ের বাতাসে ভাসে,
আমি খারাপ!তারা তো জানে না,
রাতের আঁধারে কেমনে কান্না চেপে ধরি,
কেমনে বুকের ভিতর চিৎকার কইরা কই,
“আমি নির্দোষ!”কেউ দেখে না,
কেউ বোঝে না,
শুধু শোনা কথায় রায় দেয়,
একটা জীবন শেষ কইরা ফেলে!এই সমাজ রে,
তুই কবে মানুষ হবি?
শোনার কতা বাদ দিয়া,
একবার চোখে চোখ রাখবি?যারে ফাঁসাইসস অপবাদের জালে,
তারে জিগাইসস কুনোদিন?
একবার তার চোখের পানির দাম দিবি?
না রে, তুই পারবি না!তুই পুরা জীবন অন্যের কথায় নাচবি,
দশডা লোকের কথায় বিশ্বাস করবি,
কিন্তু যারে দোষ দিসস,
তার মুখের কতা শুনবি না!একদিন সময় ফিরবো,
সত্য সামনে আইসবো,
তখন তোর মুখ লুকাইতে জায়গা খুঁজবি,
বুঝবি অপবাদ দিয়ে মানুষ শেষ করা কত বড় পাপ!কিন্তু ততদিনে,
আমি থাকবো না,
তোর অপবাদের আগুনে পুরা ছাই হয়া যামু,
এই সমাজের মাটিত এক মুঠো ধুলা হয়া যামু !![১২/০৩/২০২৫]
2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


আঞ্চলিক ভাষার একটা স্নিগ্ধতা ছড়িয়ে গেলো