-
নিঃসঙ্গতা মাদকতায় পূর্ণ
ভাবছো কি? আর ভেবো না। একটা জীবন, একলা ঘরে খেলার ছলে পেরিয়ে যাবে। অনেক রাতের গল্প শেষে, সাগর তীরের এক কামরার চিলেকোঠায় একলা ভাবে পেরিয়ে যাবে। গভীর রাতে, ঘরে ফিরে ক্লান্ত দেহে, লঙ্কা, শাকে, বাসী ভাতে একটা জীবন পেরিয়ে যাবে। রাত গভীরে সাগর মুখী বারান্দাতে একলা বসে, নিকোটিনের ভস্ম ছাই এ একটা জীবন পেরিয়ে যাবে। বর্ষাকালে, কফির কাপে তোমার স্মৃতি ভেবে ভেবে একটা জীবন পেরিয়ে যাবে।
ভাবছো কি? একটা জীবন, একলা ঘরে খেলার ছলে পেরিয়ে যাবে। পথের পথিক একলা চালে একা হয়ে ভোর এর আলো খুঁজে খুঁজে একটা জীবন পেরিয়ে যাবে। তাঁতের কলে অভিমানের ছেঁড়া কাঁথায় কিভাবে যেন একটা জীবন পেরিয়ে যাবে। সম্পর্কের নিপুন বুনন লক্ষ্য করে, প্রেমে, ঘৃণায় পেরিয়ে যাবে। একটা জীবন একা হয়ে পেরিয়ে যাবে।
আমি আমার স্বপ্ন মাখা, স্বপ্ন বাঁধা দুঃস্বপ্নের একলা ঘরে একটা জীবন হিসেব কষে পেরিয়ে যাবে। অবসাদে মাতাল হয়ে, অসাড় মনে ক্লান্তি ঘুমে একটা জীবন পেরিয়ে যাবে। থাকুক না হয় না পাবার ওই বেদনাটা, একলা ঘরে মন খারাপের মিতালিটা। না পাওয়া কোন চিঠির মতো অবহেলায় একলা জীবন পেরিয়ে যাবে। প্রার্থনাতে, যন্ত্রনাতে একটা জীবন পেরিয়ে যাবে। ছাপোষা সব চাকরি শেষে ঘরে ফিরে শূন্য হাতে নিজের চোখে ছায়া দেখে এই একটা জীবন পেরিয়ে যাবে। ভালবাসার অভেলায় দৈন্য জীবন যাযাবরের , সেও যেন কিভাবে এক একলা ঘরে একা হয়ে পেরিয়ে যাবে। রাতের ঘুমে, তোমায় দেখে, চোখের জলে, অবাক হেসে, এই একটা জীবন পেরিয়ে যাবে। ছন্নছাড়া আকঙ্খারা ছেঁড়ে গেলে মোহের বসন ছুঁড়ে ফেলে, ক্লান্ত মনে মেঝেয় শুয়ে সিলিঙ দেখে একটা জীবন পেরিয়ে যাবে। ভাবছো কি? আর ভেবো না। একটা জীবন, একলা ঘরে খেলার ছলে পেরিয়ে যাবে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

