-
জীবন আমার ধন্য হতো,
তোমার সাথে ঘুরে;
তুমি আমার রক্ত কণার,
খানিকটা পথ দূরে।
ভাবতে পারো কত্তো তোমায়!
চাইতে পারি আমি;
তুমি আমার আলো না ঠিক,
ইহার চেয়েও দামী!
শিরে যেমন রক্ত থাকে;
তেমন মিশে তুমি,
অস্ত গেলে যেমন লাগে;
তেপান্তরের ভূমি।
তুমি আমার দ্বিপ্রহরের;
কন্ঠে তোলা গান,
তুমি আমার মাঝ গাঙ্গেতে;
পাল তোলা সাম্পান।
এমন কতো প্রহর হতো;
তোমায় ভেবে যেতো,
আকাশ যেমন বিশাল!
আমি ভালবাসি এতো।
ভাবছো তুমি গল্প এসব;
অল্প এসব নাতো,
তোমায় ভেবে আলোয় ভরে;
জ্যোৎস্না ভরা রাতও!
তুমি এসব যাচ্ছে ভাবো;
জানি শুনে হাসো,
তুমি আমার শুভ্র সকাল;
শিশির ভেজা ঘাসও।
যেমন আমি ভাবছি তোমায়;
তুমি কি আর ভাবো?
এসব আমার স্বপ্ন শুধু ;
তোমায় কি আর পাবো!
তুমি অনেক দূরের তারা,
স্বপ্নকল্পনাতে;
এ জীবনে না পাওয়া এক;
গল্প তুমি তাতে!1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


চমৎকার