Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি কারে খুঁজি

    প্রেম, আক্ষেপ, রিক্ত প্রেমহীনতা, অর্থহীন, শূন্যতা-
    প্রতিটি উষ্ণ রাতে আমি বিছানা ছেঁড়ে উঠে লেখার টেবিলে।
    আমার রক্তে যে সব শব্দ ছলাৎ ছলাৎ খেলা করে মন তরণীর আন্দোলনে তাদের এক মিহি সুতোয় বন্দী করতে চাই প্রবল প্রচেষ্টায়।
    এই সব শব্দে, ছন্দে, ব্যর্থতায় কেটে গেছে তেরটি বছর।
    তবু আমি মরুপ্রান্তরের জ্যোৎস্নার অপেক্ষায় বসে রই- চাতকের মতো।
    আমার শব্দের জীবন, শব্দের খেলা,
    স্বরবৃত্ত, অক্ষরবৃত্তের ব্যর্থতার আখ্যান রচিত হয়েছে ব্যাবিলনের মৃত আকাশের শূন্যতায়।
    তবু আমি ক্লান্ত হই রক্ত গোলাপের সৌরভে।
    কিসের জন্য , কিসের জন্য এই সন্ন্যাস ব্রত আজো বুঝি নি।
    চাইলেই আর দশটা লোকের জীবন বেছে নিতে পারতুম- তবু জীবনকে ভালবেসে জীবনের থেকে দূরে।
    ‘আর একটি রিক্ত রাত অর্থহীন শূন্যতায় তোমার প্রেমময় প্রেমহীনতায় অতিবাহিত হয়।’

    3
    4 Comments
Skip to toolbar