-
হিংস্র তো পশু না,
পশুরূপী মানুষে;
বিবেকটা মরে গেছে,
উড়ে গেছে ফানুসে!
আমরা কি নিরাপদ?
পথে, ঘাটে, রাস্তায়,
ধর্ষন, ছিনতাই;
অহরহ আজ তাই।
মরীচিকা পড়ে গেছে;
মননে ও চিন্তায়,
উবে গেছে নীতিবোধ;
বেশামাল দিন তাই।
এ কেমন বলো দেখি?
আর কোনো দেশ নাই;
মানুষের মাঝে যেন,
চিন্তার লেশ নাই।
সবকিছু শেষ বুঝি;
তবু দেখি শেষ না,
মাঝে মাঝে মনে হয়;
এ আমার দেশ না!
যা-ই ছিলো শোধবোধ;
আজ যেনো তা হারা-ই,
শেয়ালে ও শকুনেতে;
দেশ আজ পাহারায়।
হত্যা, ধর্ষন, লুটপাট নিত্য;
চলিতেছি রোজ তাই,
জ্বলিতেছে চিত্ত!
হত্যা, ধর্ষন;
এ দিনের শেষ হোক,
মনে ভাবি নির্মল;
শান্তির দেশ হোক!1 Comment
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


এ দিনের শেষ হোক,
মনে ভাবি নির্মল;
শান্তির দেশ হোক!…………………………… কবির সাথে আমরাও আশাবাদী হই।