-
আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে; স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়; আমি তারে পারি না এড়াতে-
অশ্লীল সভ্যতা
বাচ্চা ছেলেটি আবার ফিরে এসেছে। অশ্লীল ভাষায় ও খিস্তি করে। আমার বোনের মেয়ে বারান্দায় দাঁড়িয়ে অবাক বলে ওঠে ছিঃ! আমার মেয়েটি জানে না। আজ ছেলেটির ভাতের থালায় ছিল খুদের জাউ আর পোড়া শালুক। আমরা যখন এই শীতাতপ প্রাসাদে বসে হাঁসের রোষ্ট চিবুচ্ছি তখন ও শতছিন্ন শাড়ি পরে ছোট দুই বাচ্চার জন্য রাতের খাবার খুঁজতে বের হয়েছে। ওর সদ্য বয়ঃপ্রাপ্ত বোন পেটের ক্ষুধায় আজ রাতে ও পাড়ার গুণ্ডাটার সাথে রাত কাটাবে। আমি আমার বোনের মেয়েকে সে সব বলতে পারি নি। সত্য নির্দয়, নাঙ্গা তলোয়ারের মতো নগ্ন। ছেলেটির বাবা দীর্ঘ দুই বছর জেল হাজতে ঘোরাঘুরি করছে ডাকাতির মামলা কাঁধে নিয়ে। তার মৃত মায়ের চিকিৎসার জন্য সিঁদ কেটেছিল হারুন মেম্বারের ঘরে। আমি এ সব বলতে পারি না। ছেলেটি প্রতিদিন এ পাড়ায় আসে। আমার পোষা কুকুরটার ওপর ওর জন্মের রাগ। কুকুরটা তবু কেক বিস্কিট খেয়ে ভালোই আছে। ওর ভাগ্যে তাও জোটে না। ও আমাকেও সহ্য করতে পারে না। আমি অপরাধী বোধ করি। আমার বই এর তাকের রবীন্দ্রনাথ, প্লেটো, সক্রেটিস মাথা নত করে। আমি নির্বিকার ওর গালি শুনি। আমার বোনের মেয়ে বারান্দায় দাঁড়িয়ে অবাক বলে ওঠে ছিঃ! ভদ্র বাসার মহিলারা বলে, অমানুষ সব গুলো।
একটি রাস্তার ছেলের কাছে আমি পরাজিত হই প্রতিদিন; নির্বিচারে, নির্মম ভাবে। আমি কিছু বলি না। সভ্যতা অশ্লীল, খালি ভাতের থালার মতো সভ্যতা নগ্ন অশ্লীল।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


এই পরাজয় সভ্যতার পরাজয়, মানবতার পরাজয়।