Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • @লীলাবতী

    রাত গভীর হতেই সে সবার থেকে বিদায় নেয়। বিদায় নেয় আকশের থেকে, তারাদের থেকে, রাতের নীলাভ মেঘমালা থেকে। তার মনে পরে ষোড়শী প্রেমের আচ্ছন্ন সংলাপ। কত দিন আগের কথা। যেন এক ভিন্ন জীবন। নিজেকে আজ নিজেই চিনতে পারে না। তার মনে পরে সেই প্রতারক প্রেমিকের কথা যে দস্যুর মতো তার নির্জনতা তার থেকে কেড়ে নিয়েছে। তারপর কতো দিন? কতো দিন? মনে পরে স্বামী নামক সেই লোকটির কথা। যে শুধু ফিরিয়ে দিয়েছিল প্রতারণা আর পাশবিকতা। গভীর প্রেমের সুখের ঘরের স্বপ্নে তাকে প্রতারিত করেছিলো। তারপর চলে গেলো অন্য কার ও হাত ধরে। প্রতারিত হবার দুঃখ কি কেউ বোঝে? কার বা ভালো লাগে? এখন সে অনেক পোড় খাওয়া শাদা কালো জীবনের অভিজ্ঞ নাগরিক। এই যে কেমন হাসছে, ভালো থাকার স্বপ্ন দেখিয়ে নিজেই কাঁদছে। কম বয়সী দুটো চারটে ছেলের হৃদয়ে জ্বালা ধরিয়ে হাসতে হাসতে বলছে কি বোকা? নিজের আকর্ষণ কি বয়সের তাপে ধরে এলো যেমন শেষ রাতের পিদিমের আলো? তবে কি বয়সের ঘোর লেগেছে চোখে? সে একাই ভাবে। প্রতারিত হবার দুঃখ কি কেউ বোঝে? কার বা ভালো লাগে? এই একটা জীবন কেটে যাবে কোন ভাবে। ভবিষ্যতে নয় বর্তমানে বাঁচো, পেছনে কিছু নেই। নিজেকে বলে সে। তারপর ভাবে একাকীত্বের দুঃখ কি কেউ বোঝে? মা বলে কি কেউ ডাকে? রাত গভীর হতেই সে সবার থেকে বিদায় নেয়। বিদায় নেয় আকশের থেকে, তারাদের থেকে, রাতের নীলাভ মেঘমালা থেকে। এভাবেই কেটে যায় এই মৃত নগরীর রাতের ঘোর সুদিনের স্বপ্নের চাষাবাদে।

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar