Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অভিমানে নির্বাসন

    আমার সহস্র রজনীর সেই পুরনো গল্পে,
    শুধু তুমি, শুধু তুমি-
    নেই, নেই – কেউ নেই-কোথাও কেউ নেই।
    এই অভুক্ত কিশোরের আজন্ম স্বপ্নের মরুদ্যানে সে চিরকালীন একাকী।
    তবু তুমি আমায় কত হেলায় হারালে আরো একটি বার।
    মরুপ্রান্তরে জ্যোৎস্নার প্লাবন নিয়ে এসেছি আমি।
    নিয়ে এসেছি স্বর্গীয় পুষ্পোদ্যান,
    তোমার একাকী রাতে আমি বিশ্বস্ত প্রহরীর মতন পাহারা দিয়েছি তোমার চাঁদের শহর।
    তোমার অসুখে আমার কবিতা দিয়েছে উপশমের শান্ত ছোঁয়া।
    তবু তুমি আমায় কত হেলায় হারালে আরো একটি বার।
    এই বারে বারে অবহেলায়, বিষপানে নীল কণ্ঠ আমি,
    এবার প্রতিজ্ঞা করলাম, হাতের পরে হাতের পরশ, আর হবে না।
    বন্ধু আমার হবে না, হবে না।
    বুকের পাজরে লুকোনো অভিমানে,
    নির্বাসনকে নিয়তি মনে করে চলে যাব ওই অতি দূর, বরফ মাখা পাহাড়ের বুকে।
    শত বার বাঁধা দিলেও ফেরাতে আর পারবে না,
    আমার যাযাবর হৃদয় দূরে কোথাও খুঁজে নেবে তার প্রিয় বাস্তুভিটা।

    3
    2 Comments
Skip to toolbar