Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • ইসরাঈলী পণ্য বর্জন করতে হবে – এবিষয়ে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে: ১) ইসরাঈলী পণ্যের তালিকা ঠিক আছে কিনা দেখতে হবে। যেমন: বাটা (Bata) একটি ইসরায়েলি কোম্পানি নয়। এটি মূলত একটি চেক প্রজাতন্ত্রে (তৎকালীন চেকোস্লোভাকিয়া) ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তোমাস বাটা নামক উদ্যোক্তার দ্বারা। বর্তমানে বাটা কোম্পানির মূল সদর দফতর সুইজারল্যান্ডের লসানে (Lausanne) শহরে অবস্থিত এবং এটি এখনো একটি পারিবারিক মালিকানাধীন আন্তর্জাতিক কোম্পানি। ২) আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। এ আন্দোলনে ঢুকে অন্য কেউ একে বিতর্কিত করার অপতৎপরতা চালাচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। ৩) যেসব সঠিকই ইসরাঈলী পন্য সেসব যাতে সঠিকভাবে বর্জন হয় তা তদারক করতে হবে। দোকানগুলোকে ৭/১০/১৫ দিন ইত্যাদি সময় দিতে হবে – এসব পন্য যাতে তারা বিক্রি বাদ নেয়। এবর্জন স্থায়ী হতে হবে।

    5
    8 Comments
Skip to toolbar