-
প্রতীতি
একই আকাশের নিচে আমরা কতটা অচেনা হয়ে
বসবাস করলাম ভিন্ন বাস্তবতায়।
যখন এখানে আনন্দের মিছিল,
তখন অন্য প্রান্তে শিশুদের মৃত দেহের স্তুপ, অগনিত লাশ, শ্মশানের মতো ধ্বসে যাওয়া ভিন্ন নগরী।
একজন মৃদু স্বরে করে- মা।
একজন সদ্য হাত কাটা মধ্যবয়সী বলে- জল।
একজন পোয়াতি মহিলা দাঁতে ঠোঁট কামড়ে খেজুর গাছের নিচে অবনত মরু প্রান্তরে আঘাত করে প্রসব বেদনায়।
ভিন্ন শহরে আমি ব্যস্ত নিজস্ব চিন্তায়।
এক, দুই, তিন- সহস্র লাশ একের পর এক সাজালে কতোটা উচ্চতা লাভ করা যায় তার হিসেব কষি।
মৃত্যু সংখ্যায় আর বেদনা হারিয়ে যায় স্মৃতির রেশ ধরে যেমন ফেনিল সমুদের স্রোতধারা।
আমাদের সহস্রাব্দের ইতিহাস।
সেই পুরাতন গল্পের একই পুনরাবৃত্তি।
সেই একই ক্লেদ, রক্ত, জিঘাংসা- রক্তের জন্য বারংবার একই সংগ্রাম।
সময়ের সাথে সব মুছে গেলেও মানব চরিত্র বারবার একই রুপে ফিরে আসে ভিন্ন মানুষে।
ও দিকে সিনাই উপত্যকায় মৃত্যুর ছায়া বড় হয়ে আসে।
ব্যবিলনের প্রাসাদে সে ছায়া একটু একটু করে এগিয়ে যায়।
রক্তের মানচিত্র, বদলে যায় প্রবল লোভ আর আগ্রাসনে।
আমি বিচলিত হই না।
একটু সময় – আবার ফিরে যাব আনন্দের মিছিলে, জীবনের ব্যস্ততায়।
শুধু মাঝে মাঝে ফিরে ফিরে আসবে,
ওইসব শব দেহ আর নিজস্ব ব্যর্থতা।
সভ্যতা চিরকালী,বিজয়ীর কালিতে লেখা তার নুরানী ইতিহাসে।
সেই সব কালো অক্ষরের নিচে লুকিয়ে কাঁদে অসংখ্য জননী। সেখানে লুকিয়ে থাকে মানুষের কাম, ক্রোধ, ঘৃণা, পৈশাচিক বর্বরতা, হত্যা, ধর্ষণ, ক্রন্দন এবং পরাজয়।
মহাজাগতি নীহারিকার শ্মশান শুধু সাক্ষী হয়ে রয় রাতের আকাশে আর আমাদের মনে করিয়ে দেয় অবিচলিত গোপন প্রতীতি।4 Comments-
-
-
সত্যি, বলতে কি আমি সাধারণ মানুষকে দোষ দেই না। এসব ক্ষেত্রে জনমত খুবই তুচ্ছ বিষয়। আপনি জমায়েত করতে পারেন, পণ্য বর্জন করতে পারেন। কিন্তু তাতে কোন লাভ নেই। লাভ হলে এই সব যুদ্ধ অনেক দিন আগেই থেমে যেতো। ক্ষমতার শীর্ষে কিছু উন্মাদ ম্যানিয়াক ঠিক করে দেয় আপনার, আমার ভবিষ্যৎ। তরুণ, তরুণীদের ঠেলে দেয় যুদ্ধের উন্মাদনায়। পরস্পর সম্পূর্ণ অপরিচিত দুজন সাধারণ মানুষ পরস্পরকে হত্যার পাশবিক খেলায় মেতে ওঠে। আর ব্যবসায়ি সম্প্রদায় স্বার্থের জন্য এদের পক্ষ নেয়। তোষামোদকারী এক দল জনগোষ্ঠীকে যুদ্ধের উন্মাদনায় মাতোয়ারা করে তোলে। যুদ্ধের সব কিছুই অমানবিক। এখানে বিবেকের কোন প্রশ্ন নেই। শাসক গোষ্ঠীর বিবেক থাকলে তো যুদ্ধই হত না।
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!