Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মোঘল সম্রাট আকবর বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর এ অঞ্চলের মানুষের স্বকীয়তা ও আত্ম পরিচয় অনুভব করে বাংলা বর্ষবরণ রীতির শুরু করেন। তিনি প্রথম বাংলাকে ভারতীয় মোঘল সাম্রাজ্যের সাথে একীভুত করেন। বাংলা ভাষা ভাষী জনগণের সাথে জীবনে এর গুরুত্ব অপরিসীম। হাল খাতা এবং খাজনা আদায়ের সাথে ওতপ্রোত ভাবে সম্পর্কিত বাংলা বর্ষবরণ। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন।
    বর্ষবরণের ইতিহাস বাংলার শতবর্ষের ইতিহাস।
    সকলকে ১৪৩২ বাংলা বর্ষবরণের শুভেচ্ছা এবং শুভ কামনা।
    শুভ নববর্ষ।

    5
    6 Comments
Skip to toolbar