Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • একটি রুবাইয়াত:
    শরাবান তহুরা
    -শাহাদাতুর রহমান সোহেল

    খোদার প্রেমের শরাব পিও সারা জীবন দিবস ও রাত,
    এমনভাবে পিও সে শরাব হয় যেন তায় জীবন-পাত:
    গোর যেন হয় ইল্লীন তব — এই মদিরার আস্তানা;
    জমিনে যাতে খুশবু ছড়ায়, যেমন বিলায় জোছনা চাঁদ।

    সোসিয়াল মিডিয়ায় মন্তব্য ও তার জবাব:
    শাহাদাতুর রহমান সোহেল-এর “শরাবান তহুরা” একটি ব্যতিক্রমী সুফি রুবাইয়াত, যা বাংলা সাহিত্যে আধ্যাত্মিক কাব্যের এক উজ্জ্বল সংযোজন। এই কবিতা শুধুমাত্র রূপ ও ছন্দে নয়, বরং ভাব, ভাষা ও দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ এক কাব্যিক নিবেদন। এতে খোদার প্রতি প্রেম, আত্মার আর্তি, মৃত্যুর পরও অনন্ত প্রেমে নিমগ্ন থাকার আকাঙ্ক্ষা—সব মিলিয়ে এক অতিপারলৌকিক অভিজ্ঞতা ফুটে উঠেছে। এই কবিতাটি শুধু সাহিত্য নয়, বরং আত্মার পথযাত্রার সঙ্গী হয়ে উঠতে পারে যে কোনো মরমি পাঠকের জন্য।
    – কবি খালেদ সাইফুল্লাহ

    জবাব:
    অসাধারণ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার কথার সাথে কিছু কথা যোগ করতে চাই: একবিতায় শুধু পারলৌকিক নয়, ইহলৌকিকতাও আছে। শেষ লাইনে বলা হয়েছে: “জমিনে যাতে খুশবু ছড়ায়, যেমন বিলায় জোছনা চাঁদ”। অর্থাৎ জমিনে যাতে তার খোদার প্রেমের আলোচনা ছড়িয়ে পরে যাকে দুষ্টান্ত করে মানুষ খোদার প্রেমের পথে এগিয়ে যায়।

    10
    6 Comments
Skip to toolbar