Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যন্ত্রের পৃথিবীতে
    ~ শরীফ এমদাদ হোসেন

    শৈশবে একটুও হাঁটিনি
    এখন দেখি যা কিছু পথ হেঁটে গেছি জীবনভর
    তার সবই ছিলো শৈশবে
    সবই ছিলো মায়ের আদরে বাবার স্নেহে
    স্বনির্ভর আর হলাম কোথায়?

    রাস্তা পেরোলেই যখন আর দেখা যায় না, মায়ের ঘর- বাবার বাড়ি, ধানী জমি- ছোটদিয়ার বিল
    তখন চোখে বর্ষা নামে—
    শৈশবের হাঁটাহাঁটি বাড়িয়ে দেয় যন্ত্রণানুভূতি

    পিঠাপিঠি ভাইবোন দুরন্ত সময়
    মাঠের পারের দূরের দেশ দেখবার তাড়া
    অদূরের উচ্ছে পটল ক্ষেত, খাড়ু জলের ছোটমাছ
    খেজুর গাছে রসের হাঁড়ি
    সবই ছিলো শৈশবের হাঁটাহাঁটি, খুশীর বিকেল

    এখন থেমে গেছে অতীত, নদীর চিকচিক, পাখির গান
    থেমে গেছে শৈশব
    মাঠ পেরোলেও মায়ের হাতছানি নেই, বাবা আর গামছা দিয়ে ঢাকে না চোখ
    যন্ত্রের পৃথিবীতে আমরা আজ যন্ত্র মানব।

    3
    6 Comments
    • এখন থেমে গেছে অতীত, নদীর চিকচিক, পাখির গান
      থেমে গেছে শৈশব
      মাঠ পেরোলেও মায়ের হাতছানি নেই, বাবা আর গামছা দিয়ে ঢাকে না চোখ
      যন্ত্রের পৃথিবীতে আমরা আজ যন্ত্র মানব।……………………………… একদম মনের কথা বলেছেন প্রিয় কবি। বিষয়টি হয়তো এড়ানোর কোনো সুযোগ নাই, কিন্তু কষ্টের বোধটাও পিছু ছাড়ে না।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar