-
একাকীত্ব
চল্লিশটি দীর্ঘ দিবস এবং চল্লিশটি দীর্ঘ রজনী শেষে তিনি ফিরে আসলেন মৃত্তিকার জাগরণে। তাকে ফিরে পেয়ে পিতর আনন্দিত হলেও তিনি কিছু বলেন নি। তিনি দেখেছেন সূচনা থেকে সমাপ্তি আর- একটি মৃতদেহ- শূলে চরানো। আর ওই দরিদ্র জেলে পল্লির জেলেদের, যারা তাকে নয় বরং মৃত্যুকে আলিঙ্গন করে। তার হাতে চুমু খায়।
এটুকু পড়া শেষ হতেই আমি দুঃখিত হয়ে জানালার বাইরে চেয়ে দেখি।
এখনো বাতি জ্বলছে সেই ঘরে যা আজ শূন্য।
কেউ ছিল অথবা চলে গিয়েছে।
আর একটি নিস্তব্ধ রাত নেমে আসে গত কালের ছায়া নিয়ে।
কেউ দূরে গভীর কণ্ঠে বলে ওঠে- জগতের সকল প্রাণী সুখি হোক।
আমি জানি অনাগত কালের প্রবাহে সবই পূর্ণতা পাবে একত্রিত হয়ে।
আমি চুপচাপ আলো ছায়া ঘরে মোমদানির অগ্নি শিখার ছায়া খুঁজি।
গভীর এক বিষণ্ণতা আমায় আঁকড়ে ধরে, প্রিয় বন্ধুর মতো।
আমি আমার বৃদ্ধ পিতার হাতের রেখা খুঁজে পাই ওইসব সময়ের স্রোতে।
আমি দেখি আমার ক্লান্ত মায়ের আঙুল কাঁপে, হঠাৎ বাতাসে দুলে ওঠা ওই নামহীন বৃক্ষের,
রৃষ্টির মতো ঝিরি ঝিরি পাতার কাঁপনে।
আমি নিজেকে আবিষ্কার করি একা।
সহস্র বছরের অভিজ্ঞতায় এখনো একা, বিচ্ছিন্ন এবং পরাজিত নাবিকের মতো নগ্ন শূন্যতায়-
নিঃসঙ্গতার মতো ক্রমশ একা।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শব্দ আর ছন্দে মাতোয়ারা হয়ে গেলাম। অসাধারন