-
পার্থক্য
হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
মনের বাসনা সকল কালের সব পুরুষের
ভেঙে গুঁড়ো হল ট্রয়!অতঃপর, সে তার দীর্ঘ পল্লবিত চোখের ভাষায় আমাকে ডেকে নেয়,
এই দোদুল্যমান প্রদীপের শিখায়।
অগ্নি শিখার মতোই থরোথরো কাঁপে তার আঁখি পল্লব,
আর আমাদের ভীত হৃদয়- এই সব আলো আঁধারের ঘরে।
আমি তার হাত দুটো বুকে টেনে বলি-হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
মনের বাসনা সকল কালের সব পুরুষের
ভেঙে গুঁড়ো হল ট্রয়!আমাদের গোপন অভিসার, বাইরের পৃথিবীতে তখন যুদ্ধ, মৃত্যু, পরাজয়, গ্লানি এবং হতাশা।
কিন্তু এই প্রাগৈতিহাসিক কুটিরে বেছে থাকে মানবতা, সভ্যতা, ভালোবাসা।
কে চায় জয়ী হতে?রাজত্ব যাক দুর্যোধনের হাতে- যুদ্ধ ধর্ম তার।
সে জয়ী- কিন্তু একা।
আমি আর কঙ্কাবতী মনে মনে, ঠোঁটে ঠোঁটে বলি-হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
মনের বাসনা সকল কালের সব পুরুষের
ভেঙে গুঁড়ো হল ট্রয়!সে তার চিবুক এর ছলে মুখ করে নিচু তারপর আবার ফিরে তাকায় ওপরে।
যেন এই মাত্র আফ্রোদিতি ঈর্ষান্বিত হল-
যেন লক্ষের সমুদ্র সঙ্গমে বাঁধা এলো- কে এই রমণী?
দেবীদের করে ঈর্ষান্বিত।
আমি ওপরে দেখি।
দেখি চাঁদ, বোমারু বিমান, আতস বাজির মতো ফুলে ওঠা আলোর বিচ্ছুরণে যুদ্ধের গর্জন।রাজত্ব যাক দুর্যোধনের হাতে- যুদ্ধ ধর্ম তার।
সে জয়ী- কিন্তু একা।
আমি আর কঙ্কাবতী মনে মনে, ঠোঁটে ঠোঁটে বলি-হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
মনের বাসনা সকল কালের সব পুরুষের
ভেঙে গুঁড়ো হল ট্রয়!সে উঠে দাঁড়ায়, ঘুরে তাকায়, সামনে আয়নার পারদের প্রলেপে নিজেকে দেখে।
কি দেখে?
দেখে চুল, চোখ, উপমার অন্তরালে নদীর জোয়ারের মতো যৌবন,
ফুলে ফুলে তার বুকে বাঁধ ভাঙ্গে।
সে মহুয়ার সৌরভে বলে-হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
মনের বাসনা সকল কালের সব পুরুষের
ভেঙে গুঁড়ো হল ট্রয়!বাইরে মৃতদের আর্তনাদ, জলপাই বনে কেমন রক্তের লোনা স্বাদ,
কোন দুখিনি মা বলে- ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে।
একটি রমণী গলায় পেঁচিয়ে রাখে শাড়ির ফাঁস উলঙ্গ দেহে।
সন্তান জননীর মৃতদেহে স্তন এ খুঁজে নিতে চায় জীবনের পুষ্টি।
আমি বোবা আয়নায় তা দেখি।রাজত্ব যাক দুর্যোধনের হাতে- যুদ্ধ ধর্ম তার।
সে জয়ী- কিন্তু একা।
আমি কঙ্কাবতীর ব্লাউজ কামড়ানো বাহুতে স্পর্শ করে ঠোঁটে ঠোঁটে বলি-হেলেনের বুকে মনের বাসনা বেঁধেছে বাসা,
মনের বাসনা সকল কালের সব পুরুষের
ভেঙে গুঁড়ো হল ট্রয়!কঙ্কাবতী আমাকে আঁকড়ে ধরে মহুয়ার নিঃশ্বাসে বলে-
সবার চেয়ে বড় ধর্ম রাজ ধর্ম, যৌবন ধর্ম, যুদ্ধ ধর্ম।রাজত্ব যাক দুর্যোধনের হাতে- যুদ্ধ ধর্ম তার, কারণ সে বীর।
সে জয়ী- এবং একেশ্বর।6 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


অগ্নি শিখার মতোই থরোথরো কাঁপে তার আঁখি পল্লব,
আর আমাদের ভীত হৃদয়- এই সব আলো আঁধারের ঘরেই-অসাধারণ কবিতার বুনট আর চমৎকার উপলব্ধি।