Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • সময়চক্র
    মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৮/০৪/২০২৫

    সময় থাকতেই করো যা সাধন,
    বিলম্ব মানে শুধুই অপমান।
    যথা সময়ে কথা যদি না ফোটে,
    অকাল বাণে হৃদয় ক্ষত রটে।
    যে কর্ম চায় ঠিক মুহূর্তময়,
    তা যদি হারায়, কে রাখে ভয়?
    অসময়ে শত গুণ করো যত,
    ফল হয় নিষ্ফল, দুঃখ দেয় পত।
    যার কথা তার কাছে বলো নির্ভয়,
    ভুল ঠিকানায় বয়ে আনো ক্ষয়।
    যার দায়িত্ব তার হাতে দাও,
    অন্য পথে কভু বিভ্রান্তি না চাও।
    সময় এঁকে চলে কঠিন রেখা,
    ভুলে গেলে পড়ে দুঃখের লেখা।
    ঠিক সময়ে যাহা সাধে মন,
    সফলতার পায় তখন বরণ।

    6
    2 Comments
Skip to toolbar