-
বিদগ্ধ নগরে!
সোহেল নেওয়াজএই বিদগ্ধ! নগরে আজও আমি
চেয়ে থাকি তোমার মুখের দিকে,
অবিরাম দিকভ্রান্ত পথিকের বেশে
একটু চেয়ে দেখি লুকানো চোখে।
তোমার লুকয়াতি হাসি
প্রবল দাবদাহে,
শান্তির বরিষণে আসি
প্রশান্তি দেয় এনে দেহে।
২.
চারদিকে অজস্র শূন্যতা
মানুষ নেই কবিতায়, আছে
একরাশ কার্বনডাইঅক্সাইড
যুদ্ধ অশান্তি শিশুদের আর্তচিৎকার
নিরব চোখের আকুতি
পথে পথে লাশের স্তুপ, ধ্বংসযজ্ঞ
মানবতা নির্বাসন দেওয়া হয়েছে
ফিলিস্তিন গাজায়।
মানুষ পাখির মতো উড়ছে
বোমার আঘাতে,
পৃথিবীর এইসব দেখে
আজ বড় ক্লান্ত আমি।
৩.
স্বাধীনতার বিপক্ষে কথিত মুক্তি
দিকভ্রান্ত স্বাধীনতার স্লোগান ;
পরাধীন সময়ে সমুদ্র , নদী,
পাহাড়, এমনকি সবুজের সমারোহে ও
চোখে ঝাপসা দেখছি।
তবুও বহতা নদীর মতো জীবনে
তোমাদের নিয়েই বেঁচে আছি ”
পৃথিবীর এইসব ভেবে
নিগুঢ় বৈজ্ঞানিক মনে
বুঝেছি মানুষ মরে গেছে!2 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com

চমৎকার উপস্থাপনা