Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভালোবাসা হবে এমন

    ফিরে আসার ঘোর থাকবে। থাকবে ঘর।থাকবে ভালোবাসা। যখন সমস্ত পৃথিবী তোমার আমার-আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তখন তোমার বুকের ভেতর উষ্ণতার ওম থাকবে। শরীরে বুনো ফুলের গন্ধ থাকবে। খুব আঘাতে মন ভাঙলে, আঁকড়ে ধরার মানুষ থাকবে। তোমার আমার স্বপ্ন দেখার, স্বপ্ন বিলাস থাকবে।
    যে স্বপ্নে তোমার ঘর নদীর অন্য প্রান্তে, দুর্গের মতো, যার কক্ষে সাঁঝের বাতি জ্বলে ওঠে।
    আর নদীর এপারে আমি। ভগ্ন প্রাসাদের ভাঙা দেয়ালের জানালায় আমি তাকিয়ে থাকি। বাজাই বেহুলা বাঁশি।
    রাত গভীরে হবে আমাদের নৈশ অভিসার।
    তুমি হেসে খাবার প্লেট এগিয়ে দিয়ে অবাক হেসে মোমদানিতে মন জ্বালাও। আমাদের প্রথম দেখার স্মৃতিতে ঘরের ভেতর মোমের মতো গলে যাওয়া ভালোবাসা। ভেসে আসে সুমধুর সুর আর অ্যারমেটিক সৌরভ। আমি অবাক চোখে সব ভুলে তাকিয়ে থাকি তোমার প্রতীমার মতো মুখশ্রীর দিকে। তুমি কপালের চুলটা সরিয়ে অন্যদিকে তাকিয়ে, সলাজে লালচে আভায় অবাক হেসে বল, কি পাগল!
    আমি তবু তাকিয়ে থাকি এই ছাদের ধুলো জমা এক রত্তি চিলেকোঠার ঘরে।
    যেন যুগ যুগান্তর তাকিয়ে থাকা যায় নিস্পলক ওই চোখের দিকে, ওই মায়া মাখা পবিত্র মুখের দিকে।

    3
    2 Comments
Skip to toolbar