Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্মৃতিমগ্ন

    আঘ্রাণের ডাকে সাড়া দিয়ে চেয়ে দেখি ফসলের শূন্য ক্ষেত।
    নরোম খড়ের গাদায় জমে থাকে গত ফসলের ধান কাটা মাঠ।
    এই বিজলি বাতির টিমটিমে আলোয় ঘরের দাওয়ায় বসে রই একা,
    বসে রই এক আকাশ তারাদের নিচে।
    দূরে রহিম মিয়া অগ্রহায়নের শীতে গায়ের শাল ভালো করে জড়িয়ে,
    টর্চ বাতির আলোয় আগুন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করে, কে যায়?
    চাচা, আমি আতিক।
    আমি আবার ফিরে আসি ফেলে আসা জীবনের স্মৃতির শ্মশান ঘাটে।
    যেখানে প্রিয় মুখ পুড়ে যায় চন্দন সৌরভে বিশুদ্ধ অগ্নিতে।
    রাতের আলেয়ায় আমার বৃদ্ধ মা জীর্ণ কণ্ঠে বলে, বাবা ঘুমোবি না?
    আসছি মা, এই আর একটু।
    কত রাত পার হল এই চক্র ঘোরের দুর্বিপাকে।
    আর একটা রাত নাহয় নিদ্রাহীন কাটুক।
    রহিম মিয়া আবার বলে, কে যায়?
    কোন উত্তর আসে না।
    আমার স্মৃতির শ্মশানে কোন অশরীরী কায়া ঐ মেঠো পথ ভুলেও অতিক্রম করে না।

    7
    7 Comments
Skip to toolbar