Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    1 year, 3 months ago

    **মা**
    হৃদয় আমার কাঁদছে মাগো,
    শুনছে না তো কেউ।
    জীবন তরী ঐ ছোট্ট খাঁচায়,
    উত্তাল সাগর ঢেউ।

    তুমি ছাড়া মাগো এ জগতে,
    তোমার মতো হবে না তো
    আর তো কোনো কেউ।
    স্নেহের পরশ বুলিয়ে দাও মা,
    ঘুচে যাক সব ক্লেশ,
    তোমার শান্ত মুখের ছায়া,
    যেন অমৃতের দেশ।

    তোমায় দেখে আমার
    মনটা জুড়িয়ে যায়,
    স্রষ্টার কাছে সকল চাওয়া
    তোমার ভালোবাসায়।
    বিশ্বভরা সুখ খুঁজে পাই,
    তোমার ওই হাসিতে,
    সকল ব্যথা নিমেষে হারায়,
    তোমার একটি রাশিতে।

    হৃদয় ভরে দেখি মাগো
    সুন্দর ঐ আঁখি,
    ভাবতে বড়ই অবাক লাগে,
    নয়ন ভরে দেখি।
    যেন তারায় ভরা আকাশ,
    তোমার চোখের আলো,
    আলোয় ভাসে আমার ভুবন,
    লাগে যে বড় ভালো।

    বাইরে কোথাও যাই যখন,
    একটি প্রশ্ন তোমার;
    “খোকা তুই ফিরবি কখন?”
    ব্যাকুল দুটি আঁখি তোমার,
    থাকে পথের ধারে,
    আসতে দেরি হলে আমার,
    মন কাঁদে তোমারে।

    তুমি কোথাও চলে গেলে,
    মিষ্টি মুখে কেউ আর
    জিজ্ঞেস করবে না মাগো,
    তখন আমি করব কী?
    শূন্য মনে ঘুরব একা,
    কাঁদবে আমার প্রাণ,
    তোমার মুখের মিষ্টি কথা,
    জুড়াবে না তো কান।

    শুধু এইটুকু বলে দাও না।
    মাগো, তুমি আমায় ছেড়ে
    যেয়ো নাকো কোথাও;
    তোমার খোকার খবর
    নিবে কে?
    তখন আমি দিশেহারা,
    কে দেখাবে পথ?
    কেন আমায় ভাবাও?
    থেমে যাক এই সংশয়,
    তুমি থেকো চির সাথী,
    তোমার আঁচলই আমার,
    নিরাপদ এক গাঁথি।

    5
    3 Comments
Skip to toolbar