-
দ্রোহের মন্ত্রে ভালোবাসা
আবারো দেখা হবে,
অগ্নি ঝরা দুপুরে, উন্মত্ত রক্তের মিছিলে।
যখন মৃত নগরীর সড়কে শিমূল, পলাশ, কৃষ্ণচূড়া আগুন ঝরাবে,
হিজল, তাল তমালের বনে উন্মত্ত কাল বোশেখী নটরাজের মতো মত্ত নাচে,
উন্মত্ত হবে।
আগুনের দিনে শাদা কালো শাড়িতে আর কপালের লাল টিপে,
তুমি আসবে আগুনের পরশমণি হয়ে।
আর আমি আমার ছন্নছাড়া ছড়া গানে,
শ্লোগানে শ্লোগানে মুখরিত করি,
ঐ নামহীন শহীদ স্মরণি- এভাবেই আমাদের দ্রোহের মন্ত্রে ভালোবাসা
অনন্ত মহাকালের সাক্ষী হতে জেগে থাকে নীহারিকার আকাশে।2 Comments
Friends
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com


ছোট্ট একটা কবিতা। কিন্তু প্রতিটা লাইন দ্রোহের মন্ত্রে ঠাসা। খুব ভালো লাগলো।