-
রতন দা
“আজকালকার মেয়েরা যে কি না! সেদিন কি হয়েছে জানেন?” আমি রতনদার দিকে তাকালাম। রতনদা আমার পাশে এক কাপ চা নিয়ে বসেছিলেন উদ্যানে। চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলেন-
“আপনার বৌদি সেদিন না আমাকে পা ছুয়ে প্রণাম করলো। তারপরে যে কী হলো!” এই কথা বলে রতনদা মুখটাকে রহস্যময় করে ঘুরিয়ে নিয়ে হাসতে লাগলেন। বৌদি যে এরপরে কি করলেন তা আমাকে কল্পনা করে নিতে হলো।রতনদা আমাদের বছর দশেকের সিনিয়র। পড়তেন আইআর এ। নাট্যকলা ছিল তার সাবসিডিয়ারি। ভালো মিমিক্রি করতে পারেন। সারাক্ষণই লোক হাসাচ্ছেন। আর তার এটা সেটা নিয়ে গল্প। তবে সেই গল্পে আন্তরিকতার ছোয়া আছে। রতনদার গল্প উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ছুটে যেত। কিন্তু গরুর গল্প যেভাবে নদীতে গিয়ে নামতো তার গল্পও সেভাবে বৌদিতে মিলে যেতো।
নানা গল্পের সাথে বৌদির গল্পও শোনা যেত। কোনদিন বৌদি বাথরুমে কল ছেড়ে গান গাইতে শুরু করলে দাদাও বাইরে থেকে গান ধরতেন। কোনদিন বৌদির চোখে পানি দেখলে দাদাও চোখের পানি ছেড়ে দিতেন।
সব গল্পেই বৌদি অনন্য। বৌদি আর কারো মতো না।“সেদিন রাতে আপনার বৌদিকে বললাম ধুপি পিঠা খেতে ইচ্ছে ক রছে। ওমা, সকালবেলা দেখি ধুপি পিঠা রেডি। কোথা থেকে চালের গুড়া এসেছে ভগবানই জানেন। এমন বউকে কি ভালো না বেসে পারা যায়।” রতনদার ভালোবাসার গল্প দীর্ঘ হয়। আমি শুনতে থাকি।
রতনদার মুখে গল্পের তুবড়ি ছুটতে থাকে, “একদিন আমি হুমায়ূন আহমেদকে ইন্টারভিউ করতে গেছি, তাকে বললাম, ‘স্যার আপনি ক্ল্যাস করেন না, আবার বেতন নেন, হুমায়ূন আহমেদ রাগে তোতলাতে লাগলেন, ‘তোমাকে কে বলেছে আমি ক্ল্যাস না করে বেতন নেই? এই ছেলে এই,’। আমি বললাম, ‘স্যার আপনি ধমকাবেন না, এই কথা বলে চলে আসলাম।”
বৌদির গল্প আরো শুনেছি। বৌদি লাল পেড়ে সাদা শাড়ি পরে রবীন্দ্র সংগীত গাইতে গেছেন। কাল দাদাকে আম কেটে দিয়েছেন। তা দেখে দাদা বলেছেন, ‘আমের চেয়েও তুমি মিষ্টি।’ পত্রিকা অফিসে সিভি জমা দিতে দাদার সঙ্গে পত্রিকা অফিসে যাচ্ছিলাম। দাদা বললেন, “কাল সারাদিন ও আজ সারাদিনেও কিছু খাওয়া হয়নি।”
“কেন বৌদি?”
“সে তো সেই আট বছর আগেই চলে গেছে।”এই ধরনের ব্যাপারে আমি এতো অভ্যস্ত হয়েছিলাম যে আর কথা বাড়ালাম না।
বাসে দাদার পাশে বসে ঢাকার রাস্তাঘাট দেখতে লাগলাম।5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03



অপূর্ব।