-
চোখে অন্ধকার নেমে এলো
(মোহাম্মদ শাহজামান শুভ)
________________________________________
দুপুরের সূর্য তখন মাথার ওপরে। গ্রামের একপাশে ধানের মাঠে কাজ করছিল সুলতান। সদ্য বিয়ে করা রুনা তার জন্য খাবার নিয়ে এসেছিল। সুলতান মাটিতে বসেই খাচ্ছিল, হঠাৎই একটুকরো ঝোপ থেকে যেন ছায়া বেরিয়ে এসে ছোবল মারে—একটানে।
সুলতান গা ছমছমে কণ্ঠে বলে,
“রুনা… মনে হয় সাপে কাটছে…”
রুনা আঁতকে উঠে তার পায়ের দিকে তাকায়—দুইটি বিষাক্ত দংশনচিহ্ন। আশেপাশে জমি চাষ করছিল যে ক’জন, দৌড়ে এসে দাঁড়াল। কেউ বলল, “গোখরা হবে!”
আর কেউ চিৎকার করে উঠল, “ওঝার কাছে নিয়া যা! হাসপাতালে নিলে মরেই যাবে!”
রুনা হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল,
“না প্লিজ, হাসপাতালে নিয়ে চলেন। আমি পড়েছি, সাপে কাটলে দ্রুত চিকিৎসা দরকার!”
একজন মুরুব্বি তীব্র গলায় বলল,
“তুই কি ডাক্তার নাকি? এসব শহরের বইয়ের কথা! সাপ কাটলে আগে মন্ত্র দরকার।”
রুনার কথা কেউ শুনল না। গ্রামের কয়েকজন ধরে সুলতানকে তুলে ওঝার ঘরের দিকে নিয়ে গেল। রুনা ছায়ার মতো পেছনে পেছনে হাঁটছিল, চোখে অনিশ্চয়তার অন্ধকার।
ওঝা এসে সাপের নাম বলল, মন্ত্র পড়ল, ধোঁয়া দিল, গাঁজা পোড়াল, কিছু পাতা ছেঁচে সুলতানের কপালে ঘষল। অথচ সুলতানের চোখ বুজে আসছে, গলার স্বর ঝাপসা হয়ে আসছে।
রুনা বারবার বলছিল, “উনি বারবার বমি করছেন। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ঘাড় শক্ত রাখতে পারছেন না!”
তবুও কেউ শোনে না।
ওঝা বলে, “এই তো বিষ নিচে নামতেছে। একটু পরে উঠে বসবে।”
ঘণ্টা পেরিয়ে যায়, আর সুলতান ধীরে ধীরে নিথর হতে থাকে।
শেষপর্যন্ত রুনা আর চুপ থাকতে পারে না। বুকের ভেতর চাপা কান্না কণ্ঠে এসে ধাক্কা খায়। সে দৌড়ে গিয়ে মোবাইল বের করে ৯৯৯-এ কল দেয়।
– “আমার স্বামীকে বিষধর সাপে কেটেছে। কেউ হাসপাতালে নিতে দিচ্ছে না। দয়া করে সাহায্য করুন…”
________________________________________
রাত ৭টা ১০।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ।
চিকিৎসক আর তার টিম হুড়োহুড়ি করে রোগীকে গ্রহণ করলেন। চোখের পাতায় ভার, মুখে লালা গড়িয়ে পড়ছে, কথা নেই, সাড়া নেই—একটা নিঃশব্দ মৃত্যু যেন ওঁত পেতে আছে।
রোগীর মুখ দেখে চিকিৎসক বললেন,
“নিউরোটক্সিক পয়জনিং… খুব খারাপ অবস্থা।”
এন্টিভেনম প্রস্তুত হতে লাগল।
রুনা কাঁদতে কাঁদতে বলে,
“ডাক্তার ভাই, আমি বারবার বলেছি… কিন্তু ওরা শোনেনি।”
এন্টিভেনম শুরু করার আগেই দেখা গেল, সুলতানের দেহ নিথর। চোখে অন্ধকার নেমে গেছে বহু আগেই।
মনিটরের স্ক্রিনে একরেখা—ফ্ল্যাট লাইন।
চিকিৎসক চুপচাপ মাথা নোয়ান।7 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


এই ধরনের অজ্ঞতা আর অপচিকিৎসা এখনো চলছে। ব্যাপক সচেতনতা ছাড়া এর থেকে মুক্তি নেই।