Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • 🌿 ঘরের ভিতর একফোঁটা বন
    – শাহাদাতুর রহমান সোহেল

    ঘরের কোণে রাখা মানি প্লান্ট,
    পাথরের টবে তার পাতাগুলো ঝুলে আছে—
    যেন স্নিগ্ধ বিকেলের পরশ বুকে জমিয়ে রাখে:
    খুব সাধারণ, কিন্তু আমার চোখে বন।

    জানালার ধারে রাখা এলোভেরা,
    প্রতিদিন সকালে তাকাই—
    জীবনের মতোই ধীরে ধীরে বাড়ে তার ডাল,
    কোনো শব্দ ছাড়াই শেখায় ধৈর্যের পাঠ।

    একটি পুরনো বোতলে বেড়ে উঠেছে পুদিনা—
    রান্নার সময় এক চিমটি পাতা ছিঁড়ি,
    ঘ্রাণে ঘরটা ভরে যায়—
    ঠিক যেন গ্রাম থেকে আসা কোনো মাটির চিঠি।

    রাতের নিস্তব্ধতায়
    স্নেক প্লান্ট দাঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরী হয়ে,
    বাতাসের বদলে দেয় নিঃশ্বাসে শান্তি,
    বিছানার পাশে ছোট বনসাই—
    আমার ক্লান্তিকে টেনে নেয় নিরবে।

    টেরিরিয়ামে আসলেই একটা বন:
    ঘরের ভিতর বন মানে,
    জীবনের মাঝে একটু যত্ন রাখা,
    একটু নিঃশ্বাস রাখা,
    একটু পৃথিবী রাখা—
    আমারই হাতের বানানো ছোট্ট গ্রহ।
    🌏💚🌱🌿🌏💚🌱🌿🌲🍃🌼
    স্লোগান: সবুজ বিনাশের যুগে প্রতিটি ঘরে হোক সবুজ বিপ্লব 🌏

    5
    5 Comments
    • আমার ঘরের ভেতরেও এমন একফোটা বন রয়েছে, যেখানে আমি শান্তির পরশ পাই। সারাদিনের ক্লান্তি দূর করতে এর জুড়ী নাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar