Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year ago

    শ্যামলা মেয়ে
    –আবুল হাসান তুহিন

    শ্যামলা মেয়ে হরিণ চোখে
    করে শুধু বায়না,
    তার রূপের দ্যুতি দেখবো আমি
    লাগবে না আর আয়না।।

    আঁধার কালো চুলের বেনী
    ছন্দে নেচে ওঠে,
    ময়ূর যেন পাখনা মেলে
    প্রেম আবেগে ছোটে।
    তার চোখের মাঝে চোখ রাখলে
    আর তো কিছু চাইনা,
    তার রূপের দ্যুতি দেখবো আমি
    লাগবে না আর আয়না।।

    ভালোবাসার বাষ্প জমে
    নাকছাবিটার পাশে,
    যেন মুক্ত কণা ছড়াই জ্যোতি
    চাঁদ মুখটা হাসে।
    কাঁপা ঠোঁটের নিরব ভাষা
    কভু ভোলা যায় না,
    তার রূপের দ্যুতি দেখবো আমি
    লাগবে না আর আয়না।।

    ২৩/০৫/২০২৫
    শুক্রবার

    3
    5 Comments
    • বন্ধুরা বহুদিন পর লেখা পোস্ট করার সুযোগ পেলাম, জানিনা —— অপরাধটা কি ছিল??????

    • ভালোবাসার বাষ্প জমে
      নাকছাবিটার পাশে,
      যেন মুক্ত কণা ছড়াই জ্যোতি
      চাঁদ মুখটা হাসে।…………………………………চমৎকার

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সত্যি চমৎকার লেখা

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar