Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 5 months ago

    সুখ

    খুব সকালে দুই বাচ্চাকে বাথরুমে পাঠানোর পরে স্কুল ড্রেস পরে নিতে বলে। লুনা নিজেও ড্রেস বদলে ডাইনিং টেবিলে যায়। ডাইনিং টেবিলে স্যান্ডউইচ আর কফি দেওয়া আছে। গপাগপ খেয়ে টিফিনবক্স দুটোতে সসেজ ভরে নেয়। ইদানিংকালের বাচ্চারা ভেজিটেবল একদমই খেতে চায় না এসব কথা ভাবতে ভাবতেই জুতো পরে দরজা খুলে ও বন্ধ করে দুই বাচ্চা নিয়ে লিফটে উঠে পরে লুনা।

    বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে ফেরার পথে অলস চোখে গাড়ির জানালা দিয়ে সকালের ঢাকা দেখে লুনা। একবার গাড়ি থেকে নেমে ধনে পাতা আর বেগুন কেনে রাস্তার পাশ থেকে। আবার লিফটে করে উঠে এসে স্বামীকে দেখতে পায় ডাইনিং টেবিলে। দু একটা টুকটাক কথা বলে লুনা বেড রুমে ঢুকে যায়। দুই জমজ বাচ্চা এখন তার সঙ্গে ঘুমায়। তাই স্বামী বেচারা অন্য একটি ঘরে থাকে। ছেলেটা এতো দিন নানা নানির সঙ্গে ছয় তলায় ঘুমাতো। কিন্তু কী এক জটিলতা তার মনে ভর করলো যে সে জেদ ধরলো অন্য দুইজনার মতো সেও রাতের বেলা তিন তলায় থাকবে। অন্য দুইজন যদি ঘরে ঘুমুতে পারে সে কেন নানা নানির সঙ্গে ঘুমাবে? তাই ছোট ছেলেটা ও মেয়েটাকে নিয়ে সে বেডরুমে শোয়। তারপর থেকে স্বামী বেচারা অন্য ঘরে থাকে।

    স্বামী চলে যাওয়ার পরে বড় ছেলেটা সকালের খাবার খেতে বসলে একটা ডিম ভাজতে রান্নাঘরে যায় লুনা। লুনা ছাড়া আর কেউ এই ডিম ভাজতে পারে না। প্রচুর পিয়াজ কুচি আর মরিচ দিয়ে ছেলের জন্য ডিম ভাজে সে। ঘরের কাজে দুইজন বুয়াই সিদ্ধহস্ত। তার এখন আর কিছুই করার নেই।

    দ্রুত বেডরুমের দরজা বন্ধ করে একা একা কথা বলতে শুরু করে লুনা। প্রথমে ব্যালকনিতে থাকা ফুলের টবের সঙ্গে কথা শুরু করে। টবটাতে একটা জুই ফুলের গাছ।
    -এই জুই, শোন, আমার নাম জেসমিন। তোমার নাম জুই। তোমার রং সাদা। আমিও সাদা।
    এরপর সেখানে একটা দোয়েল পাখি এসে বসে। পাখিটার সঙ্গে অনেক কথা বলে লুনা।

    এই তার সুখ। আপন মনে বকবক করে চলে সে। এক অজানা সুখে মন ভরে যায় তার। এই অভ্যাসটা তার অনেক পুরানো। ঘর গুছায় সেই সাথে একা একা কথা বলে আবার ঘর গুছায়। মাঝখানে কিছুক্ষণ বাথরুমে গিয়ে হাই কমোডে বসে গুন গুন করে। আবার ঘরে এসে কথার তুবড়ি ছোটায়। একা একা কথা বলার পুরোটুকু সুখই উপভোগ করে সে। আহ! খুব ভালো লাগছে তার, জীবনটা মন্দ না।

    3
    1 Comment
Skip to toolbar