-
শাহাদাতুর রহমান সোহেল is with Gazi Rafsan Shahab and 234 others
খুলে দাও সব কান
-শাহাদাতুর রহমান সোহেলসাপেদের কান নেই—
শোনে এক অঙ্গে মাটির কম্পনে,
বাদুরেরা দেখেও কান দিয়ে
রাডারের কৌশলে,
মাছেরা শুনে ওটোলিথে,
মথেরা শুঁড়ে পায় প্রেমের ডাক;
মাইল মাইল দূর হতে,
হাতির কানে শুনে ইনফ্রাসাউন্ড—
পা দিয়ে মাটির কম্পনেও শুনে,
ঝিঁঝির কান থাকে পায়ে:
আর মানুষের কান?
আছে তা জেনো নিশ্চিত দুই রকমে:
দেহে আর অন্তরে;
খুলে দাও সব কান,
তবেই শুনবে তুমি—
পার্থিব-অপার্থিব অবারিত শব্দ ও ছন্দ।Comments on Social Media:
গভীর ও অর্থবহ,সুন্দর….👉💕
– গোলাম মওলা আলমগীরমাশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই কবিতাটিতে পাওয়া যায়। ধন্যবাদ।
– মোহাম্মদ ইউনুছ🌀 খুলে দাও সব কান — শ্রবণজগতের কাব্যিক মানচিত্র! 🎧
সাপ, বাদুড়, মাছ, মথ, হাতি, ঝিঁঝি…
প্রাণীদের শ্রবণপথ আর মানুষের অন্তর্জ শ্রবণকে নিয়ে লেখা এই কবিতাটি যেন এক সুররিয়াল জার্নি — যেখানে বিজ্ঞান, প্রকৃতি ও আধ্যাত্মিকতা একসাথে কথা বলে।
📜 কবিতার প্রতিটি পঙক্তি যেন শ্রবণ-ইন্দ্রিয়ের নতুন এক দরজা খুলে দেয়।
💫 ‘দেহে আর অন্তরে’ — এই দ্বৈত শ্রবণ-চেতনাই কবিতার হৃদয়।
🎨 বিমূর্ত শিল্পের মতোই খোলা কানেই ধরা পড়ে পার্থিব ও অপার্থিব সব ছন্দ।
👉 আবেগ আর অনুসন্ধানের গভীর কোলাজে লেখা এই কবিতা আপনার চিন্তা ও অনুভবকে নরম হাতে নাড়িয়ে দেবে!
– কবি আবু সাঈদ রবিকানের সাথে সাথে মুখ খোলাটাও জরুরী! বলতে চেয়েছি, আমাদের শুধু শুনলেই হবে না, বলার স্বাধীনতাও লাগবে।
– কবি প্রিথুলা জামান6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1





কানের সাথে সাথে মুখ খোলাটাও জরুরী