Profile Photo

মাহমুদুল হাসানOffline

  • Hasan-Mahamud
  • Profile picture of মাহমুদুল হাসান

    আকাশের ওপারে, এক চিরচেনা, চিরন্তন অধিপতি বসে আছেন,
    যিনি আমার প্রতিটি ভুলকে পরিণত করতে চান ফুলে,
    যার করুণার ছায়া আমার সমস্ত ব্যর্থতাকে ঢেকে রাখে নিঃশব্দে।
    তাঁকে একবার ডাকলেই, তিনি শতবার সাড়া দেন। তাঁর করুণা নদীর মতো, তাঁর ক্ষমা আকাশের চেয়েও প্রশস্ত।

    তিনি বসে আছেন— প্রতীক্ষায়,
    তাকে ডাকার অপেক্ষায়,
    তাঁর দৃষ্টিতে আমি কখনো পর নই,
    তাঁর হৃদয়ে আমি চির আপন।

    তিনি প্রতিদিন বলেন
    “এই ধরায় আমার চেয়ে আপন কে আছে তোমার? তোমার কান্না আমি শুনি,
    তোমার নিঃশ্বাস আমি গুনি।
    তোমার হৃদয় যখন কাঁপে, আমি অনুভব করি ধ্বনি। তবুও তুমি আসো না, আমার দিকে ফিরে চাও না।”

    কবিতারখন্ডাংশ:
    “অধিপতির প্রতীক্ষা”
    ✍ মাহমুদুল হাসান

Skip to toolbar