-
আত্মবিলয়ের আনুগত্য
——-✍️ #আজীমিরক্তাভ প্রভাতে উন্মোচিত হয় যে ত্যাগের উজ্জ্বল বাণী,
সেই তো ঈদুল আজহা নবীর পদাঙ্কে লেখা মানবতার প্রাণী।
ইবরাহীমী নিষ্ঠায় জেগে উঠে হৃদয়, করুণা আর আনুগত্যে,
অন্তরের পশু বলি হয় সর্বদা আত্মা ধায় এক প্রভু-ভক্তিতে।ছুরির ঘায়ে নয়, ইচ্ছার সংযমেই গাঁথা হয় উৎসর্গের শ্রুতি,
একটি পশুর বদলে রচিত হয় আত্মশুদ্ধির নিত্য পূর্ণকৃতি।
আকাশে ভেসে আসে তাক্বওয়ার ধ্বনি,ফিরিশতারা গায় প্রশস্তি,
বিন্দু বিন্দু রক্ত যেন প্রার্থনার ভাষা,সমর্পণে জ্বলে স্নিগ্ধ জ্যোতি।কুরবানির অর্থ কেবল রক্ত নয়,নয় কেবল গোশতের পরিমাণ,
বরং সেটি এক অন্তর্লীন ভাষ্য, আত্মসমর্পণের মহান উদ্যান।
যেখানে প্রভুর নির্দেশে পুত্রকেও আনা যায় এ কুরবানির ঘাটে,
মানুষ নিজেকে খোঁজে,নিঃস্ব হয়ে ফিরে আসে অনুগ্রহের তটে।বিনয়,ত্যাগ ও সংযম,এই ত্রয়ীর সম্মিলিত সংজ্ঞায়,
ঈদুল আজহা এক নব-জাগরণের আহ্বান জানায়।
প্রভুর সন্তুষ্টিতে যে উৎসবে প্রাণ পায় নৈবেদ্যর দান,
এ উৎসবেই নিহিত সভ্য মানবতা,ঈমানের প্রতিদান।
_____________________________________
রচনা’কাল: ক্লান্ত সন্ধ্যা ৯.৪৫ মিনিট
০৫ -এ জুন বৃহস্পতিবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®1 Comment
Friends
Rejwana Khan
@rejwana-khan
Sakib comrade
@2-5
Jannatul Ferdausi
@ferdausi
Anika-Rahman
@anika-rahman
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Shakib
@mdshakib
আকিদ আব্দুল্লাহ খান
@akid
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Keya Islam
@keyamoni6970

ঈদ মোবারক