Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্বপ্নের শ্লোক

    রাত গভীর হতেই দূরবর্তী চার্চের ঘণ্টা ধ্বনি বেজে ওঠে। ঢং…ঢং… ঢং… সাড়া শহর ঘুমিয়ে পড়েছে আর জেগে আছে একা চাঁদ। সহস্রাব্দের রক্তাক্ত চাঁদ, একাকী সাক্ষী হয়ে। পৃথিবীতে এখন আর কোন সুবাতাস নেই। নেই কোন সৌরভ। যুদ্ধে, ক্লেদে, হিংসায় এ পৃথিবী এক যান্ত্রিকতার পুরনো মোটর সেলের মতো ধুঁকে ধুঁকে মরছে। আমার পাশের বাড়ির দারোয়ান শ্লেষ্মা জড়িত গম্ভীর কণ্ঠে বলে, জন রাত হয়ে গেছে। আমি আমার রুমের গ্লাস উইন্ডো খুলে ফায়ার স্টেয়ার বেয়ে নেমে আসি। কোন এক দেবীর ছায়া ঘন হয়ে ছায়া হয়ে নেমে আসে এই সব অট্টালিকার গায়ে। রক্তাক্ত চাঁদ দূর থেকে দেখে যায় এই রক্তাক্ত মুমূর্ষু পৃথিবী। এই বিবর্ণ পৃথিবীর মতো সেও পুরাতন, পোকায় কাঁটা এক চাঁদ। চার্চের ঘণ্টা ধ্বনিতে জেগে ওঠে আমার বন্ধুরা। ও গলির ডাস্টবিনে যে বুড়ো হোম লেস পিটার শুয়ে আছে। আর তার পাশ দিয়ে সন্তর্পণে মারিয়া হেঁটে আসে। ওর বব কাত চুল, মাথার ওপরে ভাজ করে রাখা গগলস, ছেঁড়া জিন্স, এক কানে দুল আর বা পায়ে একটা ছেঁড়া মোজা। কৃষ্ণাঙ্গ জ্যাক অনেক ক্ষণ একা দাঁড়িয়ে দাঁত খিলানি চিবিয়েই যাচ্ছে। টিফা এসেছে পরের ব্লক থেকে পুলিসদের নজর এড়িয়ে। ওর কানের ওপর একটা চুলের সাথে মিশে থাকে একটা লাল জংলী ফুল। এই নেক্রোপলিসের বিভিন্ন অলি গলি থেকে বিভিন্ন ছেলে, মেয়ে, শিশুরা এসে জড়ো হচ্ছে টাউন স্কয়ারে। এখান থেকেই আমাদের যাত্রার শুরু। সকালের আলোতে আমাদের পরিচয় ভিন্ন। আমারা কোন এক গভীর কণ্ঠস্বর শুনে জেগে ওঠা মানুষ। যারা খুঁজে নেবে পৃথিবীর হারানো সুর, নীল নদ, রেইন ফরেস্টের সবুজ, বৃষ্টির শব্দ, হেমন্তের গান, সমুদের বিশালতা, পাহাড়ের অহংকার, তারাদের সঙ্গীত, ফসলী জমির স্বর্ণ গ্রাম। এই করুণ পৃথিবীতে আমাদের রক্তে বিপন্ন মানবতা।

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • স্বপ্নের ঘোর জাগানিয়া চমৎকার লেখা

Skip to toolbar