-
কে_অপরাধী?
–জাহিদুল জামিতুমি দেখেছো অন্ধকারে ঢিল ছুঁড়তে,
কে যেন চুরি করেছিল লালসবুজের মানচিত্র?
পড়ে রইল কিছু ছায়া,
কিছু মানুষ যাদের নামে এখন চার্জশিট জমা পড়ে।
তবে প্রশ্ন জাগে—কে অপরাধী?
যে সত্যি চুরি করল না কি যার হাতে
ছিল কেবল ছায়া?
বিচারের কাঠগড়ায় দাঁড়ানো প্রতিটি মুখ
একই রকম দাগে চিহ্নিত,
তাদের কারো চোখে জল, কারো চোখে আগুন,
কিন্তু কোর্ট কেবল চিহ্ন দেখে—
কোনটা জল, আর কোনটা আগুন,
তা দেখার চোখ কই?
একই দোষে সবাই অপরাধী এই যখন নিয়ম,
তখন তো প্রকৃত অপরাধীই চালাকির
মুখোশে সটকে পড়ে!
যে বলেছিল—‘আমি নির্দোষ’,
তার কণ্ঠকে টেবিল চাপা দিয়েছে।
আর যে আসল খলনায়ক—
সে এখন নীতির বক্তৃতায় ব্যস্ত!
আমরা বলি, ‘সবাই সমান দোষী’
আসলে এ এক কৌশল, যাতে সত্য হারিয়ে যায়
একটা গোলক ধোঁয়ার ভেতর।
এই সমাজ চায় না কেউ জিজ্ঞেস করুক:
কেন সে আজ অপরাধী? কারা তাকে করল?
কে লিখল সেই অপরাধের স্ক্রিপ্ট?
দর্শনের ভেতরে যখন প্রশ্ন জাগে—
দোষ কি? কে নির্ধারণ করে বিচার?
তখন উত্তর আসে: ক্ষমতা যার, সত্যও তার।
আর আমরা কেবল সাক্ষী—
নিজের চোখে, নিজের গলায় তালাচাবি পরা নীরবতা।
তাই প্রশ্ন করি — কে অপরাধী?
যে চুরি করেছে, না কি
যে চুরির অভিযোগ বহন করছে?১১.০৬.২০২৫
1 Comment
Friends
naznin shamim
@nazninshamim
Khusi Moni
@khusimoni
Drako Shajib
@drako
শারমিন আক্তার
@sarmin
Azaha Sultan
@azahasultan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
মেহেদী মারুফ
@maruf1
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
Md. Tauhidur Rahman
@md-tauhidurrahman


ইতিহাস বরাবরই বিজয়ীর দ্বারা লিখিত হয়। এখন আপনার প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে