-
শাহাদাতুর রহমান সোহেল is with AdabenTatali and 242 others
চিরবিদায়
– শাহাদাতুর রহমান সোহেলতাকে ছুঁতে চেয়েছিলাম—হাওয়ার মত, নীরবে,
তার ছায়া ধরে রেখেছিলাম আমার ঘরের দরোজায়;
সে জানত না, আমি কতটা উজাড় করেছিলাম,
তার নামের প্রতিটি অক্ষর হৃদয়ে ছিলো হরফ হয়ে!একদিন মনে হলো—হয়তো দেখা হবে,
হয়তো ত্রিশ বছর পর, হঠাৎ এক বিষন্ন বিকেলে—
কিন্তু সে এল না, এলেও ফিরল চোখ ফিরিয়ে,
আর আমি শুধু দাঁড়িয়ে রইলাম, অপরাধী হয়ে নিজেরই চোখে।চোখে যদি জল আসে, সেটা এখন শুধু বৃষ্টির দায়,
তাকে বলা শেষ, শেষ সেই নীরব চিরবিদায়;
এ বিদায় তার জন্য নয়—এই আমি, আমার শেষ অধ্যায়,
যা শুধু আমি জানি, সে জানলো না কোনোদিন—এ একান্ত নিজস্ব প্রণয়।জীবন চলে, পাতা ঝরে, আবারও বসন্ত আসে,
কিন্তু কিছু অপেক্ষা পাতা ঝরার মধ্যেও শব্দ রেখে যায়;
আগের মতো আর বাসি না—তবে ভুলিওনি ঠিক তেমনি করে,
শুধু ভালোবাসা নয়—এ আমার আত্মার পাশে থাকা এক নীরব অভয়।4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1




তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!