-
সারাংশ
আলো আঁধারের এই সব বর্ণমালায়, আমাদের জীবন রচিত হয় অনন্ত নক্ষত্রবীথির নিচে। কার্তিকের ন্যাড়া ধেনো মাঠ চাঁদের আলোতে শুয়ে রয় কুয়াশার আঁচলে। শীত এলো এলো বলেই, উঠোনের আগুনের পাশে আমাদের বিশ্বস্ত হাতে লেগে থাকে গরোম ওম। মুখ চেয়ে ওপরে তাকালে দেখি আমাদের পূর্বপুরুষ হাজার বছরের স্মৃতিতে এশিরিয় অরণ্যে শিকারের আচারে জড়ো হয় একে একে সবে, উলঙ্গ শরীরে। দূরে পরে থাকে নগর, ময়দান, কালো ধোঁয়ার নসটালজিয়া। আর আমাদের কাল্পনিক প্রেমকে বিদায় বলে আমি চলে যাই নোনা ঘ্রাণের বন্দরে যেখানে জাহাজি নাবিক নতুন শতাব্দীর নেশায় সমুদ্র পাড়ি দেয়। তার প্রেমিকা দোতলা বাড়ির কার্নিশ থেকে ঝুলিয়ে দেয় শাদা কাপড়, মৃত্যুর মতন বিষণ্ণতায়। সমুদের রৌদ্রোজ্জ্বল বুক চিড়ে উড়ে যায় শঙ্খচিল আকাশের ওপর আরেক আকাশে। এই সব নানা বিধ সমুদ্রের জল; জোয়ারের স্রোতে, ভাটার টানে মিলে মিশে এক হয়ে গড়ে তোলে অভিন্ন সমুদ্র, নতুন মহাদেশ। গল্পের বুড়ো ক্লান্ত চোখে চেয়ে দেখে রাখালের দল চলে গেছে, চলে গেছে নেকড়ের পাল আর শিশুদের সারল্য। পিপুল গাছের ছায়ায় সে মাথা রেখে ঘাসের মেঝেতে শুয়ে পরে কফিনের কাবিনে। আর বাতাসে প্রজাপতি ভেসে যায় …এক……দুই……তিন…
4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com


চমৎকার শব্দমালা