Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    11 months, 3 weeks ago

    ছবি

    আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের বউও ইঞ্জিনিয়ার, ছোট ছেলে বিসিএস ক্যাডার, ছোট বউমা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আসোসিয়েট প্রফেসর। ছেলে আট বছর ধরে আছে অস্ট্রেলিয়ায়, পিএইচডি করছে। বউমা ছয় বছর হলো গিয়েছে। এই নিয়ে কয়েকবার কথাগুলো বলে ফেলেছেন রবিন সাহেব। “নিয়মতান্ত্রিকভাবে কাজ করলে বড় হওয়া যায়। আমিতো শুধু ছেলেদের পড়ালেখার উপর গুরুত্ব দিয়েছি। এটাই ছিল আমার পুজি।” এই কথা বলে রবিন সাহেব থামলেন।

    রবিন সাহেবের সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় মুন্না সাহেবের। এক রকম জোর করে মুন্না সাহেবকে তাজমহল রোডের এই বাসায় টেনে নিয়ে আসে রবিন সাহেব। অনেক দিন আগে এই শহরে তারা দু’জন এক মেসে থাকতেন। চাকরি জীবনের শুরুতে অনেকটা হত দরিদ্র অবস্থায় রবিন সাহেব এই শহরে আসেন। বেসরকারি ব্যাংকে সামান্য চাকরি দিয়ে শুরু করেন কর্মজীবন। মুন্না সাহেবের অবস্থা ততোটা খারাপ ছিল না। মুন্না সাহেব তখন রবিন সাহেবকে কেরোসিনের স্টোভে চা করে খাওয়াতেন।

    মুন্না সাহেব একটা প্রেসে কাজ করতেন। টুকটাক প্রচ্ছদ আকতেন, প্রুফ দেখতেন। তিনি তখনো বিয়ে করেননি। তার হাতে খুচরো টাকা থাকতো। তিনি প্রায়ই ভালো মন্দ রান্না করে খেতেন। রবিন সাহেবকে সেসব খাবার ডেকে খাওয়াতেন। আজ তাই অনেক বছর পরে দেখা হওয়ায় রবিন সাহেব মুন্না সাহেবকে তার বাড়িতে টেনে নিয়ে আসেন। রবিন সাহেব ছয় তলা বাড়ি করেছেন তাজমহল রোডে।

    মুন্না সাহেব চুপচাপ চা খেতে থাকেন। আপনার ছেলে কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকান রবিন সাহেব। “সুমন আর্ট কলেজ থেকে পাশ করেছে। একটা আড ফার্মে চাকরি করে।”
    “আর্ট কলেজ ভালো, ইদানিং অনেক দাম।” মুন্না সাহেব কিছু বলেন না। ‘এবার আসি’ বলে বেরিয়ে পরেন।

    চুপচাপ হাউজিং সোসাইটির ভাড়ায় বাসায় ফিরে আসেন মুন্না সাহেব। তার মাথায় একটা ছবি আকার আইডিয়া এসেছে। ছবিটা আকার খুব তাড়া অনুভব করছেন তিনি। ছোট বেলায় চাদের আলোতে উঠোনের দুই পাশে সারি বেধে তারা চোখ বেধে একটা খেলা খেলতেন। সেটাই তার মাথায় ঘুরছে, আলো আধারিতে এক দংগল কিশোরের কপালে টোক্কা টুক্কি খেলা। ছবি আকতে শুরু করবেন মাথায় একটা ভাবনা কাজ করছে, দ্রুত ছবিটা আকতে হবে এই ভাবনা তাকে আর রবিন সাহেবের বিসিএস পাশের উপর অত্যধিক গুরুত্ব আরোপের প্রচেষ্টার ব্যাপারটা কষ্ট দিল না।

    3
    4 Comments

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar