Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    11 months, 4 weeks ago

    কবিতা: যেভাবে বেঁচে থাকে মানুষ
    কবি: জান্নাতুল ফেরদৌসী
    ————————————————————————————

    ঘুমভাঙা ভোরে চলে ক্লান্ত পায়ের ধারা,
    কাঁধে ব্যাগ, চোখে ঘুম—জীবন করে সারা।
    চায় না বেশি কিছু, শুধু একটু সুখ,
    ভাতের গন্ধ পেলেই ভুলে যায় সব দুঃখ।

    রোদের আঁচ পড়ে মাঠে, ধীরে নামে ছায়া,
    বাবা কাটে ঘাস, ঘামে ভেজে বুকের মায়া।
    মায়ের চোখে গৃহিণীর নীরব দিনলিপি,
    চোখের নিচে ক্লান্তি—তবুও তার বিপ্লবী।

    ছেলেটি বসে বইয়ে, হাতে তার আশ্বাস,
    ছেঁড়া পাতায় রঙ তোলে নিঃশব্দ বিশ্বাস।
    বোনটি কাঁপা কাঁপা পায়ে হাঁটে ধীরে,
    হাসপাতালের ধারে থরথর বুক নীড়ে।

    চায়ের দোকান কোণে, বসে আছে লোকটি,
    হাতে ধরা গ্লাস আর চোখে চিন্তা রক্তি।
    জীবন যেন অজস্র হিসাবহীন ধাঁধা,
    তবুও মুখে হাসি—এভাবেই সুখ বাঁধা।

    পাটায় বসে দাদু, চুপচাপ মন বোজা,
    গাছে ডালে চেয়ে দেখে পাখির পাখা খোলা।
    জীবন মানে যতটুকু পেয়েছি এ হাতে,
    ততটুকু রাখি বুকে, স্মৃতির ঝুলিতে তাতে।

    ঘামে ধুলোয় লেখা যে জীবনের পাঠ,
    গলি-ঘুপচি জানে সেই সংগ্রামের ঘাট।
    স্বপ্নে বাঁচে মানুষ, তবু শুধু তাতে নয়,
    ভাত-নুনের মাঝেই হৃদয় খুঁজে জয়।

    1
    2 Comments
    • এত সংকটের মাঝেও মানুষের স্বপ্ন দেখা থেমে থাকে না। বিষয়বস্তু আর শব্দের এক অপূর্ব শৈল্পিক উপস্থাপনা। চমৎকার একটা কবিতা উপহার দেয়ার জন্য অভিনন্দন, কবি।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar