Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    12 months ago

    কবিতা : পুতুলের_ঘর
    কলমে : জান্নতুল ফেরদৌসী
    🏡🏡🏡🏡👰‍♀️🏡🏡🏡🏡

    নরম হাতের মুঠোর ভেতর,
    একখানা ছোট্ট পুতুল ঘর।
    বেগুনি ফুলে সাজানো বেলা,
    স্বপ্ন ছুঁয়ে যায় গোপন খেলা।

    চুলে পাঁপড়ির মুকুট গাঁথা,
    পোশাকে যেন বসন্ত রাত।
    চোখে তার এক নিরব ভাষা,
    জীবনের ভেতর চাপা আশা।

    পুতুল হলেও চাহনিতে ব্যথা,
    ভিতরে জমে শত শত কথা।
    সে কি চায় একখানি আলো,
    নিজের মতো একটা চালা?

    পিছনে বাড়ি, লেকের ধারে,
    সাদা রাজহাঁস ভাসে পাড়ে।
    কিন্তু সে বাড়ি পুতুলের নয়,
    ওখানে তার স্বপ্ন নেই কয়।

    কে জানে, সেই পুতুল মেয়েটি,
    বাস্তবে ছিল এক কন্যা নিরেটি।
    খেলনার মতো সাজিয়ে রাখা,
    তারই তো ছিল স্বপ্ন ভাঙা।

    বেঁচে আছে সে নীরবে বসে,
    জীবনের খাঁচায় গল্প রচে।
    পুতুলের ঘর—এক ঠুনকো খাঁচা,
    যেখানে মেয়েরা হয়ে যায় চুপচাপ বাঁচা!!

    4
    5 Comments
    • পুতুলের ঘর—এক ঠুনকো খাঁচা,
      যেখানে মেয়েরা হয়ে যায় চুপচাপ বাঁচা!!…………………………… নিদারুন সত্য কথা।

    • দারুণ। মেয়েদের জীবনচিত্র।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar