-
নবধারা জলে
লিপি তটস্থ হয়ে ওঠে। তার শিল্পী স্বামী বাথরুম থেকে চিৎকার করছে। একটু আগেই বাথরুম থেকে রবীন্দ্র সঙ্গীত শোনা যাচ্ছিল। রবীন্দ্র সঙ্গীতের পরেই এই বেমানান চিৎকারের উৎস খুঁজতে খুঁজতে স্বামীর কাপড় নিয়ে হাজির হয় লিপি। খাবার টেবিলে আরেক দফা চিল্লাচিল্লি।
তুচ্ছ লবন নিয়ে চিৎকার করে খাবার না খেয়েই উঠে পরে নীল। এতক্ষণে বোধোদয় হয় লিপির। তার স্বামী ফের প্রেম করা শুরু করছে।এমনিতে নীল খুব ভালো ছেলে। লিপিকে ভারাবাসে, ছেলেকে ভালোবাসে। লিপিকে বোঝার চেষ্টা করে। মন্ডাই, মিঠাই থেকে শুরু করে শাড়ি, চুড়ি কিনে দেয়। ছুটির দিনে রাত জেগে ছেলের সঙ্গে কার্টুন দেখে। মাঝে মাঝে বেড়াতে যায় তারা। বাইরে খায়, সিনেপ্লেক্সে সিনেমা দেখে।
সমস্যাটা হয় নীল কারো প্রেমে পড়লে। বাসায় যতোক্ষণ থাকে মেজাজ খারাপ করে রাখে। এই পর্বে চলবে কুৎসিৎ গালাগালি, চিৎকার চেচামেচি। প্রথম ধাক্কাটা সামলে নিতে পারলেই হলো। তারপরে প্রেমিকার সঙ্গে সেক্স করতে শুরু করলে নীলের মেজাজ ফুরফুরে হতে থাকে।
একটু আনমনা হয় এই যা। এর কিছুদিন পর সেক্স পর্ব শেষ হলে নীল আবার আগের মতো। নিজেই সবকিছু বলে দেয় লিপিকে। মেয়েটাকে মানে ওর প্রেমিকাকে গালি দিতে থাকে। এক বস্তা বদনাম করে নীল আবার ফেইসবুকে ফিরে যায়।লিপির আর্টিস্ট স্বামী ফেইসবুকে কথার মালা চালায়। মাঝে মাঝে গান রেকর্ড করে ছেড়ে দেয়। মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয় আর বছর এক, দুই পরপর চলে এমন প্রেমপর্ব।
লিপি খুঁজতে থাকে এই কয়দিন সে কোথায় মুখ লুকাবে? বইয়ে? সেলাইয়ে? গানে?
নিজেই নিজেকে প্রশ্ন করে। “লিপ্পু তুমি কোথায় উড়বে?”
“মেঘে?”
“না, ডানা নেই আমার?”
“শৈশবে?”
“সেই ছোট মেয়েটি নেই আমি আর, বুকের দুধ খেয়ে বড় হয়েছে ছেলে।”
“লিপ্পু তুমি স্বাধীন ছিলে?”
“হ্যা, ছিলাম, এখন আর নেই।”
“বাবা মায়ের আদরের ছিলে?”
“বাবা মরে গেছে, মা বৃদ্ধ।”
“তোমার আবার স্বাধীন হতে ইচ্ছে করে না?”
“অনেক কষ্টে ফ্রিজটা কিনেছি, দুবেলা জানালা মুছি। স্বাধীন হয়ে কোথায় যাব?”
“বৃষ্টিতে ভিজবে?”
লিপ্পু জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে।1 Comment
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03

গল্পটি পড়ে, অদ্ভুত ধরনের যন্ত্রণা অনুভব করছি। প্রচন্ড রাগ, সাথে কষ্টের অনুভূতি টের পাচ্ছি।