Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিষাদের বাতিঘর
    জীবন এক বিষাদের বাতিঘর।
    দূরবর্তী পথভোলা নাবিকের অনিবার্য সংগ্রাম, বাতাবি লেবুর ঘ্রাণ, লোনা স্বাদ।
    চক্রাকারে হারিয়ে যাওয়া একাকী শঙ্খচিল,
    আলো আর আঁধারে-
    রক্তের মতো প্রবাহিত।
    সমান্তরাল দৃশ্যের অসম বাস্তবতা।
    আকাশের অন্তরালে অন্য আকাশ।
    মুখোশের অন্তরালে ভিন্ন মানুষ ।
    থিয়েটারের শেষ দর্শক চলে গেলে পর,
    ফাঁকা মঞ্চে নিঃসঙ্গ যবনিকা পতন।
    অতঃপর নিস্তব্ধতা – শূণ্যতা।

    3
    4 Comments
Skip to toolbar