-
আর ইচ্ছে করে না ভিজি,
তবুও অনিচ্ছায় বর্ষাকদমের মতো ভিজে যাই।
ক্ষুধায় কাতর—
জলকলমির মতো ভেসে থাকি
একবিংশ শতাব্দীর অবহেলার পুকুরে,
দাঁড়িয়ে থাকি টিসিবির ট্রাকের সামনে।দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেছি
শান্তির পায়রাগুলি সপাটে উড়ে গেছে
ঠিক মানিক মিয়া এভিনিউ পেরিয়ে,
লুই আই কানের মূর্ত চিন্তায় থুতু ছিটিয়ে।
তবুও আমার অপেক্ষা ফুরায় না,
আমি জিরাফের মতোই মৃত্যুর ভেতর দাঁড়িয়ে থাকি।ক্ষুধায় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে,
যতদূর চোখ যায় দেখি, অর্ধমৃত মানুষের লাইন।
অভাগী চোখেমুখে লেপ্টে রয়েছে
সজারুর মতোই ক্ষোভ।
আমার ক্ষুধা গাঢ় হয়,
বৃষ্টিও বাড়ে গর্ভের ভ্রূণের মতো।2 Comments
Friends
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Ashik Mokami
@ashikmokami
রেহমান স্বাধীন
@rehmansadhin
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
Syed Farah
@syedfarah
Kanej-Roksana
@kanej-roksana
JB Ayon
@jbayon
অসীম রহমান
@ashim_rahman
AdabenTatali
@adabentatali


সহজ সাধারন সব শব্দের এমন অনবদ্য কাব্যিক বিন্যাস মুগ্ধতা ছড়ালো। তুলট মঞ্চে আপনার নিয়মিত উপস্থিতির দাবী জানিয়ে রাখলাম