-
নাগরিক জার্নাল
এই শহরের কোন এক নাম না জানা ঘরে তুমি উদাস মনে জানালায় আকাশ দেখো। আমি পথের সাথে সন্ধি করে পথে নামি। শহরের গোপন আলোয় দুঃখ লুকায় বোকা যুবক। পিতার অনুপস্থিতিতে ভিজে ওঠে চোখের কোণ কোন এক প্রাণোচ্ছল তরুণীর। আমি আবার পথের সাথে সন্ধি করে পথে নামি। গত জন্মের ভুলের মাশুল দেই। খোলা পিক আপে শ্রমিকের মনে পরে গ্রামে থাকা তার মেয়ের কথা। বৃদ্ধ পিতার মনে হয় সে কতোটা বেমানান। আজ কথা খুঁজে পায় না কেউ। পাশে একটা মেয়ে আনমনে এক্কা দোক্কা খেলে। বৃদ্ধ মায়ের মনে পরে কবে কোন কালে ছেলে তার হারিয়ে গেছে। প্রেমিকের লেখা কবিতায় ভালোবাসা খোঁজে নিশীথ রাতের প্রেমিকা। যাযাবর যুবক দুঃখ ভোলার জুয়ার নেশায় মত্ত হয়। আমি আবার পথের সাথে সন্ধি করে পথে নামি। সারাদিনের মলিনতা, ক্ষুদ্রতা ঐ বিশাল আকাশটার সামনে ক্ষুদ্র হয়ে আসে। দূরে একটা কুকুর একা একা ডেকে যায়। তাকে না দেখলেও সে আছে আমি তা জানি। নাগরিক ঘরে জমে ওঠে ক্লান্তির ছায়া। চলে ভালোবাসার বিকিকিনি আর নতুন ভোরের আশায় প্রাত্যহিক স্বপ্নের লেনদেন। আমি আবারো পথের সাথে সন্ধি করে পথে নামি।
2 Comments
Friends
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Puja Chakrabartty
@pujachakrabartty
সাম্য রায়
@gourabroy
অমিত
@amitroy
প্রিন্স ঠাকুর
@princetagorebd


কাব্যিক গদ্যের মায়াজালে মুগ্ধতা ছড়ালো