Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আবার যদি
    ~ শরীফ এমদাদ হোসেন

    মনটা আমার ভীষণ খারাপ
    দেহটা যে বেশী আরো
    এমন করে চলতে গেলে
    খোঁজ নেয়াটা হয়না কারো– ভীষণ বাজে

    একে একে সব আপনজন
    মুখ ফিরিয়ে গেলো চলে
    বলবো না নিজ কষ্ট কথা
    চাণক্য যে গেলো বলে–সকল কাজে

    বর্ষারাতে তোমার মধ্যে
    ভিজেছিলাম যেমন তেমন
    সেই ভেজাতেই জাগলো সাড়া
    ভিজতে করলে আমন্ত্রণ–নবীন সাজে

    আজ কি তোমার মনে আছে
    কিশোর বেলার দেয়া নেয়া
    পড়ার ফাঁকে খাটের নীচে
    কেমন হতো পৌঁছে দেয়া– মজার মাঝে !

    আহা! কী আনন্দ কী আনন্দ
    পুলক মাখা সে সময়টা
    আবার যদি আসতো ফিরে
    আবার যদি নাকে নাকটা– ঘষতে লাজে!

    3
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar