Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • মন চায় ফেরাতে সময়
    – শরীফ এমদাদ হোসেন

    চমকে উঠি
    তবুও প্রহর গুনি ভরপুর
    বুকে বেঁধে রাখি আকাঙ্ক্ষিত সোনালী দুপুর!
    আরেকবার মুগ্ধ হতে চাই
    আরেকবার কাঁকনের শব্দে থমকে যেতে চাই
    দেখতে চাই
    উঠোনের পাশ দিয়ে হাঁটা সেই দুরন্ত কৈশোর
    উড়ুক্কু ভালোবাসা
    মোহন বাঁশীর মতো চেনা কণ্ঠস্বর।

    হায়! আমি শুদ্ধ হয়ে যাই বার বার
    খুলে রাখি বেদুইন জানালা, স্মৃতি তমসার!

    ঘুম নেই। কেবল এক বুক স্বপ্নে ব্যাকুল
    জানুক পৃথিবী
    কোন সন্ধিক্ষণে কোথায় হবো মিল
    যুগল ঠোঁটের পর
    এখনো কী ভাসে সেই মোহময় তিল !!

    3
    4 Comments
    • ফেলে আসা সময় আর ফেরে না, কিন্তু স্মৃতিতে বার বার ফিরে আসে

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar